বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

পিইসি ও জেএসসি হচ্ছে না এবারও

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর ডেস্ক:

গতবারের মতো এবারও হচ্ছে না ৫ম শ্রেণির ‘প্রাথমিক শিক্ষাসমাপনী’ বা পিইসি, ৮ম শ্রেণির ‘জুনিয়র সার্টিফিকেট (জেএসসি)’ ও সমমানের পরীক্ষা। কোন প্রক্রিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীরা মূল্যায়নের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীত হবে তা ইতিমধ্যে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর অষ্টম শ্রেণির মূল্যায়ন হবে স্কুলের স্বাভাবিক বার্ষিক পরীক্ষার আদলে—এমনটি জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে ৬০ নম্বরে। আর ক্লাস টেস্ট থেকে ৪০ শতাংশ নম্বর যুক্ত হবে।

প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মোট ১০০ নম্বরের পাঁচটি বিষয়ে বার্ষিক মূল্যায়ন হবে। এই ১০০ নম্বর থেকে ৪০ শতাংশ নম্বর এবং তৃতীয় প্রান্তিক পরীক্ষার ৬০ নম্বরের সঙ্গে যুক্ত করে মূল্যায়ন করা হবে।

 

তথ্য অনুযায়ী, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ পাঁচটি বিষয়ের ওপর প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। প্রতিটি বিষয়ের কমপক্ষে পাঁচটি শ্রেণি পরীক্ষা নিতে হবে শিক্ষকদের। প্রতিটি শ্রেণি পরীক্ষার নম্বর হবে ২০। এ পাঁচটি শ্রেণি পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ৪০ শতাংশ ও তৃতীয় প্রান্তিক পরীক্ষার ৬০ নম্বর—মোট ১০০ নম্বরে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন হবে। এভাবে শিক্ষার্থীদের অগ্রগতির সমন্বিত প্রতিবেদন তৈরি করতে হবে শিক্ষকদের। এরপর বিদ্যালয় অভিভাবকদের হাতে ফল তুলে দেবে। তবে দেশের সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মূল্যায়ন হয়েছে নিজস্ব পদ্ধতিতে।

কবে ৫ম শ্রেণির এই বার্ষিক পরীক্ষা হবে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরর পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) ড. উত্তম কুমার দাস বলেন, পরীক্ষার তারিখ আমরা নির্ধারণ করে দেব। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই পরীক্ষার তারিখ নির্ধারণের চিন্তা আমাদের রয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD