বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্পোর্টস ডেস্ক:

এই সিরিজের আগে পাকিস্তানের মাটিতে ৩ সংস্করণ মিলে কোনো জয় ছিল না। টেস্টে ঘরের মাঠে একটি ড্র সর্বোচ্চ সাফল্য। উপরের দুটি পরিসংখ্যানই এবার বদলে ফেললো বাংলাদেশ। গত সপ্তাহে টেস্টে প্রথম জয়ের সঙ্গে পাকিস্তানের মাটিতেও প্রথম জয় পেলো টাইগাররা। এবার আজ দ্বিতীয় ম্যাচ জিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সঙ্গে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো নাজমুল হোসেন শান্তর দল। 
এই প্রথমবার কোনো পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। বিদেশে এখনও পর্যন্ত বাংলাদেশের একমাত্র সিরিজ জয়টি এসেছে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলায় সেবার দ্বিতীয় সারির দল খেলায় ক্যারিবিয়ানরা। ফলে টেস্টে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সেরা সাফল্য।
রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। তবে নিজেদের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।
এরপর মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস ১৬৫ রানের জুটি গড়ে দলকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করেন। মিরাজ ৭৮ আর লিটন করেন ১৩৮ রান।
এরপর  বল হাতে হাসান মাহমুদের ৫ ও নাহিদ রানা ৪ উইকেটে পাকিস্তানকে তাদের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে আটকে রাখে বাংলাদেশ। সেটা তাড়া করতে নেমে গতকাল বিকেলেই ঝড়ো শুরু এনে দেন জাকির হাসান ও সাদমান ইসলাম। আজ সকালে আরেকটি ক্যামিও খেলেন ফেরেন জাকির (৪০)। এরপর সাদমানও দ্রুত ফিরলে ৫৭ রানের জুটি গড়েন মুমিনুল ও নাজমুল হোসেন শান্ত। ২৬ রানের ব্যবধানে শান্ত ও মুমিনুল ফিরলে বাকি কাজটুকু সারেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
এর আগে একই মাঠে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রান করে বাংলাদেশ। ১১৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৪৬ রানে। ফলে জয়ের জন্য চতুর্থ ইনিংসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান। জাকির হাসান ও সাদমান ইসলামের ওপেনিং জুটিতেই স্বল্প লক্ষ্য টপকে যায় টাইগাররা। ওটা ছিল পাকিস্তানের মাটিতে ও টেস্টে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। 
এর আগে একই মাঠে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রান করে বাংলাদেশ। ১১৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৪৬ রানে। ফলে জয়ের জন্য চতুর্থ ইনিংসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান। জাকির হাসান ও সাদমান ইসলামের ওপেনিং জুটিতেই স্বল্প লক্ষ্য টপকে যায় টাইগাররা। ওটা ছিল পাকিস্তানের মাটিতে ও টেস্টে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। 

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD