শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেভাবে হবে মানবণ্টন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:
এ বছর এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে প্রত্যেক পত্রে ৩২ নম্বরের পরীক্ষা দিতে হবে। অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের প্রতি পত্রে মান হবে ৪৫।
সিলেবাস সংক্ষিপ্ত হওয়ার পাশাপাশি এবার পরীক্ষার্থীরা অনেক বেশি প্রশ্নের মধ্য থেকে উত্তর দেওয়ার জন্য বাছাই করার সুযোগ পাচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষাবোর্ড সমন্বয় উপকমিটির প্রধান অধ্যাপক নেহাল আহমেদ চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষার মানবণ্টনের ব্যাপারে জানানো হয়েছে। এছাড়া শিক্ষাবোর্ডের ওয়েবসাইটেও এসএসসি ও এইচএসসির মানবণ্টনের সব তথ্য প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, তিন ঘণ্টার বদলে এবার দেড় ঘণ্টায় পরীক্ষা হবে। এর মধ্যে এক ঘণ্টা ১৫ মিনিট থাকবে লিখিত পরীক্ষার জন্য। বহুনির্বাচনী পরীক্ষার জন্য সময় থাকবে ১৫ মিনিট।
এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় আটটি প্রশ্ন থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই দুই প্রশ্নের মোট মান হবে ২০। এছাড়া বহুনির্বাচনী ২৫টি প্রশ্ন থেকে উত্তর দেওয়ার জন্য ১২টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এই ১২টি প্রশ্নের মোট মান হবে ১২।অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মোট মান হবে ৩০। এছাড়া বহুনির্বাচনী ৩০টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ১৫টি। এর মান হবে ১৫।
অধ্যাপক নেহাল বলেন, কম নম্বরের পরীক্ষা নেওয়া হলেও তা ১০০ নম্বরে পরিবর্তিত করা হবে।
মহামারিতে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। পরীক্ষা শেষ হবে যথাক্রমে ২৩ নভেম্বর ও ৩০ ডিসেম্বর।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD