শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালীতে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা NRPWA এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দিদারুল আলম নেভীকে সম্মাননা প্রদান বোয়ালখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা বোয়ালখালী প্রিন্টিং এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের ৭ম সভা অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত; ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীর আহলা দরবার শরিফে শাহসূফি সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভান্ডারী (ইসলাম মাওলা)-এর ৪৪তম ওরস আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নগরীর চকবাজারের কাতালগঞ্জ আবাসিক এলাকায় আহলা দরবার শরিফকেন্দ্রিক সংগঠন আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আহলা দরবার শরিফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, নুরুল কবির, ডা. আজিজুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও কলামিস্ট মাসুদ ফরহান অভি, এনসিসি ব্যাংক খাতুনগঞ্জ শাখার ম্যানেজার (রিলেশনশিপ) মো. ফরহান শাহ, আইএফআইসি ব্যাংক বোয়ালখালী শাখার ম্যানেজার (অপারেশনস) মো. রায়হান শাহ, আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ, সবুর ভান্ডারী, আনোয়ারুল হক, হোসাইনুল হক, নাছির উদ্দিন, ইউপি সদস্য দিদার, ইঞ্জিনিয়ার মাহবুব, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, মাওলানা ওমর ফারুক, ফরিদ উদ্দিন, ব্যবসায়ী জালাল উদ্দিন, রাশেদ, সরোয়ার, ইমন, কাজল, আসিফ ও শাফায়েত আহমদ মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল বলেন, আগামী ১৪ ডিসেম্বর মহাসমারোহে আহলা দরবার শরিফে ইসলাম মাওলার ৪৪তম ওরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবার শরিফ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, হামদ ও নাতে রাসুল, ওয়াজ মাহফিল, ফাতেহা পাঠ, জিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিল।

তিনি আরও বলেন, দেশ-বিদেশ থেকে আগত ভক্ত ও আশেকানদের সুবিধার কথা বিবেচনায় রেখে ওরসের সব আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD