সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর কাষ্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং ২৩৪ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয়

তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এ তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

অপু কুমার দাশ:

আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের অবস্থান আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএইউপি) ২০২৬ সালের সেমি-অ্যানুয়াল মিটিংয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মেলনে তিনি বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। সম্মেলনের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
গত ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, রেক্টর, জ্যেষ্ঠ শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে উচ্চশিক্ষার নতুন ধারা, আন্তর্জাতিক অংশীদারত্ব, একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থী বিনিময়ের সুযোগ নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সম্মেলনের কার্যক্রমের অংশ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির এবং ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তফা আয়দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতার আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, যৌথ একাডেমিক কর্মসূচি, সম্মেলন, সেমিনার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
এ ছাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এ সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কে অংশগ্রহণ, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক উদ্যোগে অংশগ্রহণ এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
এ দুটি সমঝোতা স্মারক প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং আন্তসাংস্কৃতিক যোগাযোগের সুযোগ বাড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন অভিজ্ঞতা অর্জন এবং কাজের ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর এ ধরনের আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
তথ্য দিয়ে সহযোগিতা করেছেন,
মোহাম্মদ ইফতেখার মাহমুদ চৌধুরী জনসংযোগ কর্মকর্তা
প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD