বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত

সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশনে বক্তব্য রাখছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসে ‘ইপসা–শিখা’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশনস ফর টিচার্স ইন ইউনিভার্সিটি’ শীর্ষক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০ জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন।
ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, কমিউনিটি এবং অনলাইন প্ল্যাটফর্মে জেন্ডারভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধ এবং প্রতিকারের জন্য কার্যকর ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা।

উল্লেখ্য, সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ওয়াইপিএসএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ সচেতনতামূলক সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
সেশনে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেশনের শুরুতে ‘ইপসা–শিখা’ প্রকল্পের ম্যানেজার তুষার কুমার রায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন।
ইপসার এসিস্ট্যান্ট ডিরেক্টর ফারহানা ইদ্রিস সেশনটি পরিচালনা করেন। তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে প্রকল্পটির কার্যক্রম এবং ইতিবাচক সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নে এর ভূমিকা তুলে ধরেন। এ সময় যৌন হয়রানি শনাক্তকরণ, প্রতিরোধ, অভিযোগ জানানোর প্রক্রিয়া এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি ব্যবস্থা, ভুক্তভোগীবান্ধব পরিবেশ এবং প্রয়োজনীয় কাউন্সেলিং ও সহায়তা কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা উল্লেখ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষকরা যৌন হয়রানিমূলক আচরণ শনাক্তকরণ, অভিযোগের ক্ষেত্রে সংবেদনশীল ভূমিকা পালন এবং যথাযথ রিপোর্টিং প্রক্রিয়া সম্পর্কে অধিকতর সচেতন হতে পারেন।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ ধরনের সেশন প্রাতিষ্ঠানিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থাকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেশনে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির অভিযোগ কমিটির (কমপ্লেইন্ট কমিটি) আহ্বায়ক জনাব ড. মেহের নিগার, সদস্য জনাব গাজী শাহাদাত হোসেন, জনাব জুলিয়া পারভীন, জনাব আদিবা নাজিয়া এবং সদস্য-সচিব জনাব সালমা আক্তার। তথ্য দিয়ে সহযোগিতা করেছেন
মোহাম্মদ ইফতেখার মাহমুদ চৌধুরী
পাবলিক রিলেশন অফিসার
প্রিমিয়ার ইউনিভার্সিটি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD