মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম বোয়ালখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল এর বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

২০২৬সালের এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে আজ (সোমবার)। ফলাফলে চট্টগ্রামের বোয়ালখালীর ১টি ইংরেজি মাধ্যম স্কুলসহ মোট ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান দখল করেছে সৈয়দপুর নুর কাশেম একাডেমি। বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ৫৬জন। তারমধ্যে ৫০ভাগেরও বেশি এ গ্রেডসহ উর্ত্তীণ হয়েছে ৫৫জন। জিপিএ ৫ পেয়েছে ৩জন। পাসের হার শতকরা ৯৮.২১। যেখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ।

একাডেমির প্রধান শিক্ষক ও সম্পাদক সেকান্দর আলম বাবর জানান, এবারে একাডেমির পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছিল ১৩জন। জিপিএ ৫ পেয়েছে ১জন। এ গ্রুপে সবাই কৃতকার্য হয়েছে। বাণিজ্য বিভাগে ছিল ৩৫জন। জিপিএ ৫ পেয়েছে ১জন। অকৃতকার্য ১জন। মানবিক বিভাগে ৮জন। জিপিএ ৫পেয়েছে ১জন। এ গ্রুপের সকলই উর্ত্তীণ হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি মাধ্যমিক পাঠদান অনুমতি পাওয়ার পর ২০২৫সালে ১ম বারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। এবছর মোট পরীক্ষার্থী ৫৭জন। এরমধ্যে কৃতকার্য হয়েছিলো ৫৪জন, অকৃতকার্য হয় ৩জন। জিপিএ ৫ পেয়েছিলো ৯জন। পাসের হার ছিল শতকরা ৯৪.৭৪ শতাংশ। ওইসময় এ প্রতিষ্ঠানটি বোয়ালখালীতে ৩য় স্থানে ছিল।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD