মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল প্রেস ক্লাব মাঠ প্রাঙ্গনে বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আলমগীর চৌধুরী রানার সঞ্চালনায় গত ৩০ অক্টোবর ২০২২ রবিবার বাদে মাগরিব অনুষ্টিত হয়। মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থেকে ঈদে মিলাদুন্নবী তাৎপর্য তুলে ধরে কোরআন হাদিসের আলোকে তাক্কবীর করেন হাওলা কুতুবীয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আহমদ নূর আল-কাদেরী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র আলহাজ্ব জহুরুল ইসলাম জহুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর-খরন্দ্বীপ ঐতিহ্যবাহী বুড়া মসজিদের মোতোয়াল্লী মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী,সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত অর্থ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাক, পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালখালীর ডিজিএম মোঃ ইমরান,চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন,বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান,সাবেক সভাপতি শাহীনূর কিবরিয়া মাসুদ, সাংবাদিক টিপু সুলতান,আবুল ফজল বাবুল,আল সিরাজ ভান্ডারী,রাজু দে, পূজন সেন,রাজু বড়ুয়া,মোহাম্মদ মহিউদ্দীন,এম এস এমরান কাদেরী,এম রবিউল ইসলাম,মোহাম্মদ হোসাইন, শাহাদাত হোসাইন জুনাইদী,মোহাম্মদ নাঈম উদ্দীন সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ নুর আল-কাদেরী।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও নাতে রাসূল পরিবেশন করেন সাংবাদিক বাবর মুনাফ ও মুহাম্মদ আবু নাঈম। অনুষ্ঠান শেষে উপস্থিতির মাঝে তাবারাক বিতরণ করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD