বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

বন্যার্তদের পাশে সরকার ও আওয়ামী লীগ-এম এ মোতালেব সিআইপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ:

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন, বন্যাদুর্গত এলাকায় যা যা করা দরকার, তার সবই আমরা করছি। ত্রাণ ও উদ্ধার তৎপরতাসহ সব কাজ করা হচ্ছে। সম্মলিতভাবে প্রচেষ্টা করে সব দূর্যোগ মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।বন্যা নদী ভাঙ্গন এসব প্রাকৃতিক দূর্যোগ আসবে যাবে। তার মধ্যে আমাদের টিকে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপে বন্যার সময় এই সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ সময়মতো সহযোগিতা পেয়েছেন। সরকারীভাবে ধারাবাহিক বরাদ্দ প্রদান করা হচ্ছে। এই বরাদ্দ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত চলমান থাকবে। সরকারী বরাদ্দ এর পাশাপাশি আমি এই দুই উপজেলায় যথেষ্ট পরিমানে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। তিনি আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে সাতকানিয়া পৌরসভা এলাকায় বন্যা কবলিত মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেলিম উদ্দিন, আমিলাইষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ, নাসিমুল করিম শিকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, পৌরসভার কাউন্সিলর একেএম মোর্শেদ, মোহাম্মদ নুরুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রাকিব, সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক, মোহাম্মদ দিনার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন প্রমুখ। একই দিন এম এ মোতালেব সিআইপির পক্ষ হতে উপজেলার ধমপুর, ঢেমশা, ছদাহা ও মাদার্শা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করেন বনফুল এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম সিআইপি। এই সময়ে উপস্থিত ছিলেন ধমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: রিদোয়ান, আসাদুজ্জামান জনি, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদ আলম দুলু, এস এম নুর রুবেল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিঝর বড়ুয়া জয় প্রমুখ। উল্লেখ্য যে, এম এ মোতালেব সিআইপি গত তিনদিন যাবত উপজেলার ইউনিয়ন সমূহে প্রায় চার হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন এবং মোট বারো হাজার পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD