বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

প্রতিদিনই বাড়ছে মৃত্যু, তারপরেও অসচেতন মানুষ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ইরফান নাবিল :
করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই মৃত্যু বেড়ে চলেছে। তারপরেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাস্ক পরার যে সরকারি নির্দেশনা রয়েছে তাও মানছে না কেউ কেউ।
এ অবস্থায় জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৮ জন।
এছাড়া একই দিনে আরো ২ হাজার ২৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে আরো ২ হাজার ২৬৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি ল্যাবে ১৫ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৮০ হাজার ১৪৯টি নমুনা।
এদিকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে চলাচল করা অনেকের মুখেই মাস্ক নেই। ব্যবসায়ীরাও মাস্ক ছাড়া কেনাবেচা করে যাচ্ছেন। গণপরিবহনেও যাত্রীদের মাস্ক ছাড়া যাতায়াত করতে দেখা গেছে। চালক-হেলাররাও মাস্ক ব্যবহার করছেন না। তার মাঝে তো সামাজিক দূরত্বের বালাই নেই।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD