রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আসন্ন ৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মো. ইকবালের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে আমুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধোরলা মুক্তি সংঘের উদ্যোগে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
ধোরলা মুক্তি সংঘের সভাপতি বিমল ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিমুল দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মুনছুর চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সিদ্দিক, আমুচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দীন চৌধুরী, আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত বর্তমান ইউপি সদস্য ও বিএনপি নেতা আবু জাফর তালুকদার, ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য পংকজ চন্দ্র, ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুয়েল ঘোষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সমীর দেব সুমন, অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন দাশ, ধোরলা মুক্তি সংঘের উপদেষ্টা বাবন দাশ, রাজিব দে ও বিশ্বনাথ দাশ (সম্ভু), ধোরলা মুক্তি সংঘের কার্যকমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাজু দে, সমাজসেবক নিরঞ্জন বিশ্বাস ও মো. হারুন, সাবেক ইউপি সদস্য মহররম আলী ও মাহবুবুল আলম, বিএনপি নেতা রফিক আহমেদ, বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রোকন উদ্দীন, সাবেক ছাত্রনেতা মো. শওকত, আমুচিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, প্রবাসী সাবেক ছাত্রনেতা মো. আবু তৈয়ব, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ ইমরান, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মো. ইরফান, মো. ফরহাদ, ছাত্রনেতা আবু ছালেহ আকিব, মোহাম্মদ জিসান উদ্দীন, মো. সাহেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. ইকবাল বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে আমুচিয়া ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবেন। তিনি বলেন, ধোরলা মুক্তি সংঘের বিভিন্ন সমস্যা সরকারি বরাদ্দের মাধ্যমে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কানুনগোপাড়া পোস্ট অফিস সড়কের উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার মো. ইকবালের মধ্যে একজন জনপ্রতিনিধির প্রয়োজনীয় যোগ্যতা, সততা ও জনসেবার মানসিকতা রয়েছে। তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান। সভার একপর্যায়ে উপস্থিত জনতা হাত তুলে তার প্রতি সমর্থন জানান।
আপনার মন্তব্য লিখুন