শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের ১০ নং আসনের ফেভারিট ও হেভিওয়েট প্রার্থী
অধ্যাপক শামসুজ্জামান হেলালীর পক্ষে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগকালে জামায়েত নেতা আবু তাহের এর নেতৃত্বে এক বিশাল গণ সংযোগ বড়পুকুর পাড় মসজিদ থেকে শুরু হয়ে ঈদগাঁও কাঁচা রাস্তা, আপন বাড়ি গল্লি, রুফসা বেকারি হয়ে মাধাইজ্জা
পাড়া অফিস থেকে খাজা হোটেল অফিস এবং মাজার গল্লি ও বাঁশতলা থেকে কিন্ডার গার্ডেন মাদ্রাসায় এসে শেষ হয়। এতে এলাকারবাসিসহ বিভিন্ন পেশাজীবির ব্যাপক সমাগম হয়। এসময় গণসংযোগ কালে উপস্থিত ছিলেন ডাক্তার নোমান, বাহার উদ্দিন, আলাউদ্দিন সোহাগ, শাহেদ টিপু, আপন বাড়ি হোটেল গল্লির মুল কুতুর রহমান সড়কের মোহাম্মদ বেলাল, আবু জহির সওদাগর, কর কর্মকর্তা মোহাম্মদ সোহেল সওদাগর, মোঃ ইউসুফ, মোহাম্মদ ইকবাল, মাস্টার রহিম এবং জামাতের অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে এ সময় আবু তাহের বলেন, আমাদেরকে নিরলসভাবে দাঁড়িপাল্লায় ভোট সংগ্রহের জন্য ঘরে ঘরে প্রচারণা চালিয়ে যেতে হবে। ভোটের দিন কেন্দ্রে সবাইকে নিয়ে যেতে হবে। একটি মহল আমাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, আমরা সেদিকে কান দেব না। আবু তাহের আরো বলেন, ইনশাল্লাহ আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। নিজেদের ঘর গোছাতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে দঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
আপনার মন্তব্য লিখুন