বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
এম এ মন্নান (চট্টগ্রাম): ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ আজিম আলী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাকিম আলী সাহেবের বড় বোন, চরলক্ষ্যা ব্যবসায়ী হাফেজ আহমদের সহধর্মিণী জোলেখা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে নগরীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একই দিন রাত ৯টায় কর্ণফুলি উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্বামী,৪ পুত্র,২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।মরহুমা জোলেখা বেগমের মৃত্যুতে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সকল কর্মকর্তা,আজিম এন্ড কোম্পানির সকল কর্মকর্তা,নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি, দৈনিক কর্ণফুলী পরিবার, দৈনিক সমর পরিবার,টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন,দুরন্ত দুর্বার ক্লাব,চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্ট গ্রুপ,আয়ুব বিবি সিট কর্পোরেশন স্কুল এন্ড কলেজ,আজিম পাড়া ক্রীড়া সংস্থা,চরলক্ষ্যা সিরাজুল মুনির গাউছিয়া দাখিল মাদ্রাসা, আজিম হাকিম স্কুল এন্ড কলেজ, আজিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আয়ুব বিবি ট্রাস্ট, সাউথ চিটাগাং গ্রামার স্কুলসহ কর্ণফুলী উপজেলা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা দানের জন্য দোয়া কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন