বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

          ‘কমল’ স্মরণিকার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেছেন, সরকার পরিচালনার পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লেখক, গবেষক ও সৃজনশীল ব্যক্তিদের উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করতে হবে। এর মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ আরও বিস্তৃত হবে এবং রাষ্ট্র পরিচালনাও সহজতর হবে।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘কমল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘কমল’-এর সম্পাদক মনজুর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দৈনিক কালের কন্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রদান মুস্তফা নঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো প্রদান হাসান মুকুল, মোঃ ওসমান গণি, নুর মোহাম্মদ, মোঃ শাহজাহান, শামসুদ্দীন চৌধুরী, হাছান চৌধুরী, নুরুল হাকিম এবং মাহমুদুল্ হক মেম্বার, জিয়া স্মৃতি পরিষদের সদস্য সচিব সাংবাদিক এম এ মন্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নুরুল আলম মমতাজ, মোঃ হাসান চৌধুরী (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), পল্টু কান্তি বড়ুয়া,হাবীব আরজু, লোকমান বাদশা, মোজাম্মেল হক ও সাকিবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ, কর্মময় জীবন ও জাতীয়তাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দিতে এ ধরনের প্রকাশনার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ শহীদ জিয়ার স্মরণে প্রকাশিত স্মরণিকা ‘কমল’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD