বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

ছাত্রদল নেতার উপর এনসিপি’র সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সামিউল কবির সিয়াম:

গতকাল ১৭ই এপ্রিল সকালে আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এডহক কমিটির বৈঠককে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ছাত্রদলকে দোষারোপ করে বৈষম্য বিরোধী সংগঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে ছাত্রদল কর্মী রায়াত সহ কয়েকজনকে আহত করে।

রাতে উভয় পক্ষের ছাত্র প্রতিনিধি বসে সমাধান করার পরও আজ বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল ঘোষণা করায় মোস্তফা হাকিম কলেজ শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর সিটি গেইট থেকে এ.কে. খান হয়ে অলংকার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, কলেজ এডহক কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ছাত্রদলকে দোষারোপ করে বৈষম্য বিরোধী সংগঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। ছাত্রদলের রায়াত সহ কয়েকজন আহত হয়। জুলাই বিপ্লবের পর‌ও ফ্যাসিবাদী কায়দায় রাজনীতি করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম কলেজ ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুল হক, সদস্য সচিব শরিফ উদ্দিন ফরহাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি সহ কলেজ শিক্ষার্থী এবং বিভিন্ন থানা সহ স্থানীয় বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD