শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংখ্যা গরিষ্ঠ আসনে বিপুল ভোটের মাধ্যমে নিরংকুশ বিজয় লাভ করে সরকার গঠন করায় গত ১৬ ফেব্রুয়ারী রোজ সোমবার চরণদ্বীপ ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুকরিয়া আদায়ে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুবদল নেতা মোঃ ইমরান উদ্দীন কামাল এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ও আহ্ছানিয়া সেন্টার কমিটির সন্মানিত আহবায়ক মোঃ জাবেদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহনুর শাহিন হিরু, প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব কামাল উদ্দীন, বিশেষ অতিথি মোঃ মমতাজ উদদীন মেম্বার (সাবেক), বিশেষ অতিথি আবদুল করিম সদস্য সচিব- আহ্ছানিয়া সেন্টার কমিটি, বিশেষ অতিথি আবদুল মান্নান সাধারণ সম্পাদক -চরণদ্বীপ ইউনিয়ন মৎস্য জীবি দল,বিশেষ অতিথি যুবদল নেতা মোঃ মুসলিম উদ্দীন জাবেদ সহ ০৬ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন