বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

চট্টগ্রাম প্রেসক্লাবে হজ এজেন্সির মালিকদের মানববন্ধন:হাবে প্রশাসক নিয়োগ বাতিলের দাবী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


মিনহাজুল ইসলাম মাসুম:

অদ্য ২৬ অক্টোবর বেলা ১১ টার সময় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রামের সর্বস্তরের হজ এজেন্সি মালিকদের উদ্যোগে হাব সদস্য মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাবের সাবেক সেক্রেটারি আব্দুল মালেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাবের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম। প্রধান বক্তা হাবের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী বলেন, বেসরকারিভাবে ৯৮℅ হজ্জ পরিচালনা করেন হাব সদস্যরা হাবকে বাদ দিয়ে ২০২৫ হজ পরিচালনা পুরোটাই ম্যাসাকার হয়ে যাবে। সরকার সহনীয় পর্যায়ে বিমান ভাড়া নির্ধারণ না করে, হজ প্যাকেজ ঘোষণা না করেই ২৩ শে অক্টোবর এর মধ্যে তিন লক্ষ টাকা জমা দেওয়ার জন্য ঘোষণা দেন। অত্যন্ত দুঃখের বিষয়, সরকার আজ পর্যন্ত হজ প্যাকেজ ঘোষণা করতে পারেননি, অথচ সৌদি সরকার বাংলাদেশকে ১ লক্ষ ২৭ হাজার হাজি কোটা দেয়। ২৩ অক্টোবরের মধ্যে ৫ হাজার হাজিও চুড়ান্ত নিবন্ধন হয়নি। পুনরায় ৩০ শে নভেম্বরের মধ্যে তিন লক্ষ টাকা জমা দেওয়ার জন্য ঘোষণা দেন। বিশেষ বক্তা হাবের সাবেক সেক্রেটারি মো. আজহারুল ইসলাম চৌধুরী বলেন একটি কুচক্রীমহল আওয়ামী প্রেতাত্না আমলারা তিনটি মোয়াল্লেমের সাথে চুক্তি করে হজকে সিন্ডিকেটের দিকে নিয়ে যাচ্ছে, যা এদেশের ধর্মপ্রাণ মুসলিম কখনো মেনে নিবে না। হাব নেতৃবৃন্দ সৌদি মোয়াল্লেম উন্মুক্ত রেখে অনতিবিলম্বে হাব থেকে প্রশাসক নিয়োগ বাতিলের দাবি জানান। প্রধান অতিথি বলেন, সরকার আওয়ামী প্রেতাত্না আমলাদের পাতানো পরিকল্পনায় মক্কা শরীফ থেকে ১০/১৫ কিলোমিটার দূরে আজিজিয়ায় বাসা দেখিয়া হজ প্যাকেজ ঘোষণার পরিকল্পনা নিয়েছেন। এ দেশের ধর্মপ্রাণ মুসলিম জীবনের সমস্ত অর্জনের বিনিময়ে পবিত্র হজ পালন করতে গিয়ে পবিত্র মক্কা শরীফের কাছাকাছি ঘরে থেকেই হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আগ্রহ প্রকাশ করেন। ১০/১৫ কিলোমিটার বাসায় দেখিয়ে হজ প্যাকেজ ঘোষণা চট্টগ্রামবাসী কখনো মেনে নিবে না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটাবের সাবেক ইভিপি মোহাম্মদ এমদাদ উল্লাহ, সাবের সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, আটাব হাব সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, মোঃ আব্দুল খালেক, মাওলানা আব্দুল নবী আল কাদেরী, মোহাম্মদ মোরশেদুল আলম, ফরিদ আহমেদ, নুরুল হক বজল, আবুল আনোয়ার, মোহাম্মদ মাসুম, মোঃ আব্দুল খালেক, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ ইদ্রিস মিয়া, মাওলানা ইয়াছিন আনসারী আল মাদানি, মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD