শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

চট্টগ্রামে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ এর কমিটি ঘোষণা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সামিউল কবির সিয়াম:

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটি ২০২৫ ঘোষণা করা হয়েছে। ১৩৭ সদস্যের নারী-পুরুষ সমন্বিত তরুণ নেতৃত্বে গঠিত হলো নতুন কমিটি।
বাংলাদেশের অন্যতম যুব নেতৃত্বভিত্তিক সংগঠন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াইভিবি) বৃহস্পতিবার ২৯ মে ঘোষণা করা হয় চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটি ২০২৫। এই নতুন কমিটিতে ৪২টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বাছাইকৃত মোট ১৩৭ জন তরুণ-তরুণী অন্তর্ভুক্ত হয়েছেন, যাঁদের বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে।

এই ১৩৭ জন সদস্য অনলাইনে আবেদন ও নিবন্ধনের মাধ্যমে চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের বিস্তার ও স্বচ্ছতার প্রতীক। এই নতুন কমিটির অনুমোদন স্বাক্ষর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, যা সংগঠনের দায়িত্বশীল নেতৃত্ব ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতিফলন।

এই কমিটিতে নবীন তরুণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রবীণ বয়সী অভিজ্ঞ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা যৌবনের উদ্যম ও অভিজ্ঞতার সমন্বয়ে ওয়াইভিবির কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ছাত্র-ছাত্রী, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, চাকরিজীবী, কলেজ প্রভাষক, সমাজকর্মীসহ বিভিন্ন পেশাজীবী তরুণ। এই বহুমাত্রিক কাঠামো চট্টগ্রামে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ-এর কার্যক্রমকে আরও গতিশীল, বহুমুখী ও কার্যকর করে তুলবে বলে আশা করা হচ্ছে।

২০২৫ সালের ঈদুল আজহার পরে অনুষ্ঠিত হবে ‘চট্টগ্রাম সিটি জেনারেল কাউন্সিল ২০২৫’, যেখানে নতুন সদস্যরা একত্রিত হয়ে নিজেদের পরিচয় বিনিময় করবেন, মতবিনিময়ে অংশ নেবেন এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
এই জেনারেল কাউন্সিলের পরপরই ঢাকার জন্য একটি নতুন তরুণ-নেতৃত্বাধীন ওয়ার্কিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে, যা জাতীয় পর্যায়ে সংগঠনের কাঠামোকে আরও বিস্তৃত ও সংগঠিত করবে।

ইতিপূর্বে চট্টগ্রামে সর্বশেষ চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছিল ২০১৬-২০১৭ সালে। সেই কমিটির সভাপতি ছিলেন ডা. মুনিরা খোন্দকার এবং সাধারণ সম্পাদক ছিলেন আরেফিন বিল্লাহ। তাঁদের নেতৃত্বে ওয়াইভিবি চট্টগ্রামে একাধিক সফল কর্মসূচি বাস্তবায়ন করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল তরুণ নেতৃত্ব বিকাশ কর্মশালা, সামাজিক সচেতনতা কার্যক্রম এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সমাবেশ। এই কার্যক্রমগুলোতে হাজারো স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা ওয়াইভিবির সাংগঠনিক সক্ষমতা এবং তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতার একটি স্পষ্ট উদাহরণ হয়ে ওঠে।

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াইভিবি) এর যাত্রা শুরু হয় ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের মাধ্যমে। একই দিনে সংগঠনটি ঢাকা, চট্টগ্রাম এবং লন্ডনের আলতাব আলী পার্কে একযোগে বর্ণাঢ্য র্র‍্যালির আয়োজন করে, যা বাংলাদেশ ও প্রবাসে তরুণদের ঐক্য, ভাষা সচেতনতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াইভিবি) দেশে ও বিদেশে—লন্ডন, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে-২৫০টিরও বেশি তরুণ-উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে| এটি অতি স্বল্প সময়ের মধ্যে একটি যুব নেতৃত্বভিত্তিক সংগঠনের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত।

নবগঠিত ২০২৫ সালের এই কমিটির মাধ্যমে ওয়াইভিবি চট্টগ্রাম আরও সুসংগঠিত, উদ্ভাবনী ও কর্মমুখী উদ্যোগ নিয়ে এগিয়ে যাবে-বাংলাদেশের তরুণ সমাজের ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD