বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

গাউছুল আজম মাইজভান্ডারি হক কমিটি বাংলাদেশ বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ফরহাদ বাহরাইন থেকে : জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) ও মহান ২৬শে আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ৩৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গত ১৭ই অক্টোবর ২০২৫ইং রোজ শুক্রবার বাদে এশা হতে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, বাহরাইন শাখার ব্যবস্থাপনায় মহাসমারোহে পবিত্র মিলাদুন্নবী ও ওরশ শরীফ উদযাপন, আলোচনাসভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত। বাহরাইন এর রাজধানী ‘মানামা’ k city business centre এর সেমিনার কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা নাজমুল হুদা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ধর্ম সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, নাথে রাসুল পরিবেশন করেন সহ প্রচার সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম মিনহাজ, মাইজভান্ডারি কালাম পরিবেশন করেন প্রচার সম্পাদক জিয়াউল হক জিয়া।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বাহরাইন ইন্টেরিয়র মিনিস্ট্রির সাবেক অফিসার, এডভোকেট তারেক আলওয়ান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বাহরাইন দূতাবাসের প্রতিনিধি, লিগ্যাল এসিস্টেন্ট, মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী আজহারি সাহেব।
সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ রানা।

স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসিফ।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন, গাওসিয়া কমিটি বাহরাইন সহসভাপতি মোরশেদুল আলম আল কাদেরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন আল্লাহ, আল্লাহ রাসুলের (দঃ) রেজামন্দী হাসিলের সবচেয়ে উত্তম পন্হা হল আউলিয়া কেরামের নির্দেশিত পথ ও মত, সেই হিসাবে আজকে যেই মহতি অনুষ্ঠান ঈদ এ মিলাদূন্নবী (দঃ) ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (কঃ) ওরশ শরীফ এটা প্রমান করে আল্লাহ, আল্লাহ রাসুল দঃ আউলিয়া

উপস্থিত ছিলেন আশেকে রাসুল, আশেকে আউলিয়া, মঈনিয়া যুব ফোরাম বাহরাইন, গাউসিয়া কমিটি, আঞ্জুমানে খাদ্দামুন নাস, রিজভিয়া দরবার শরীফ, বাংলাদেশ সোসাইটি এর কর্মকর্তা বৃন্দ, অত্র কমিটির সকল কর্মকর্তা, সদস্য, বিভিন্ন ইসলামিক সংগঠন এবং জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের উপস্থিতিতে মাহফিল সম্পন্ন হয়।

পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া কিয়াম মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD