শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
এম এ মন্নানঃ কাতার প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় রকমারি মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে স্পাইস অ্যান্ড কারাক নামের বাঙালী রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।কাতারের স্থানীয় সময় বুধবার ( ১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সুদানি দাওয়ার,পুরান মুররা আর রাইয়ান এরিয়াতে এই রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।ফিতা কেটে কোরান তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করেন চট্টগ্রাম বোয়ালখালীর প্রবীণ কাতার প্রবাসী মোহাম্মদ ঈদ্রিস। এই সময় উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের অন্যতম পরিচালক মোহাম্মদ মিজান সহ অন্যান্য পরিচালকবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,ব্যবসায়ী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে রেস্টুরেন্টের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের খাবার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন