বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম ০৮আসনে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী জননেতা জনাব আলহাজ্ব এরশাদ উল্ল্যাহর সমর্থনে চরণদ্বীপ ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব মমতাজ উদ্দীন মেম্বার, চরণদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা মোঃ ইমরান উদ্দীন কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জনাব শাহনুর শাহিন হিরু, প্রধান বক্তার বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব মজিবত উল্ল্যা মজু,বিশেষ অতিথি জনাব জাবেদুল ইসলাম সিনিয়র সদস্য বোয়ালখালী উপজেলা যুবদল,চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সিনিয়র সহ সভাপতি জনাব জফুর আলম, বিশেষ অতিথি মোঃ উসমান, সহ সভাপতি চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি চরণদ্বীপ ইউনিয়ন মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, চরণদ্বা্ীপ ইউনিয়ন যুবদল নেতা মোঃ ইসমাইল, যুবদল নেতা মোঃ জাহেদ প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন