শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার ও সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


মিনহাজুল ইসলাম মাসুম:
আজ ৩০ জানুয়ারি ২০২৪ (মঙ্গলবার) বিকাল ৫টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ১৮৫৭ সালের ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক হাবিলদার রজব আলী খাঁ’কে স্মরণ ও গুণীজনদের সম্মাননা-২০২৩ উক্ত অনুষ্ঠিত হয়েছে।

এতে ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র-চট্টগ্রামের সভাপতি লেখক ও গবেষক মিনহাজুল ইসলাম মাসুম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহীত উল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, লেখক ও সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ সভাপতি সাহাবউদ্দীন হাসান বাবু, কবি ও গণমাধ্যমকর্মী কবি কামরুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন লেখক ও গবেষক সোহেল মো. ফখরুদ্দিন, কবি পান্থজন জাহাঙ্গীর, কবি আরিফ চৌধুরী, কবি আলমগীর হোসাইন, অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া, কবি আরিফা চৌধুরী, কবি আবু সাঈদ হান্নান, নজরুল হোসেন শুকরিয়া, খোরশেদ মুকুল, কুতুবউদ্দিন বখতিয়ার, কবি নুরুন নাহার নিপা, জান্নাতুল আদন, শফিকুল আলম সবুজ, হোসাইন মোস্তফা, আল জাবিরী, সেলিম ইসলাম খান, লেখক মুহাম্মদ রমিজ উদ্দিন, আলমগীর ইমন এবং বাচিক শিল্পী তানভীর সিকদার।

প্রধান অতিথি বলেন, হাবিলদার রজব আলী খাঁ আমাদের ইতিহাসের এক অনিবার্য নাম। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ বা উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের চট্টগ্রামের বীর সিপাহশালার। আমরা তাঁর গৌরবজনক ভূমিকাকে যথাযথভাবে মূল্যায়ন করিনি। কালের আবর্তে আমরা তাঁকে ভুলে গেছি। তাই হাবিলদার রজব আলী এক অবহেলিত নাম। তাই সারাদেশে রজব আলীর সাহস ও কীর্তিকে ছড়িয়ে দিতে হবে। তিনি ইদানীং সাহিত্যর্চচা কেন্দ্রের এ ধরনের উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধিতজনরা হলেন: কবি কমরুদ্দিন আহমদ (কবিতা), আলী আসকর (শিশুসাহিত্য), ড. শামসুদ্দিন শিশির (শিক্ষা ও গবেষণা), এডভোকেট জিয়া হাবীব আহসান (সমাজসেবা ও মানবাধিকার) এবং অধ্যাপক সেলিম উদ্দিন (আজীবন সম্মাননা)। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক এস. এম ওয়াজেদ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD