বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

আয়ুব-বিবি ট্রাস্টের বৃক্ষ রোপণ: বেঁচে থাকার জন্য বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ -লায়ন হাকিম আলী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম এ মন্নানঃ গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে আয়ুব-বিবি ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় বৃক্ষ রোপণের উপকারিতা এবং বৃক্ষ রোপণে মানুষকে উৎসাহিত করতে ১ আগষ্ট শুক্রবার সকালে কর্ণফুলি উপজেলার আজিম পাড়া আজিম-হাকিম স্কুল চত্বরে স্থানীয় সামাজিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ বনজ ঔষধি ও ফুলগাছের চারা বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহজাহান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আয়ুব-বিবি ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী বলেন আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃক্ষ আমাদের প্রাকৃতিক বন্ধু বৃক্ষ সামাজিক ভারসাম্য রক্ষা করে মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম এজন্য সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে।

সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের সভাপতি রমজান আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম আবদুর রহিম,চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন,আয়ূব-বিবি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মাহফুজ আহমদ,আজিম-হাকিম স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনজুর আলম,দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি মির্জা বাহার উদ্দিন,চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান,কর্ণফুলি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোরশেদ নুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের প্রতিনিধি সিরাজুল ইসলাম,জাগরণী সংঘের রুবেল খান,মুক্ত বিহঙ্গ ক্লাবের দোস্ত মোহাম্মদ,ইছানগর যুব সংঘের রাজু আহমেদ,প্রত্যাশা ক্লাবের মোঃ ফরিদ, ইছানগর সবুজ ক্লাবের আবদুল্লাহ,নবীন কন্ঠের আনোয়ার করিম,কর্ণফুলি স্টুডেন্ট ফোরামের ইমতিয়াজ,কর্ণফুলি সমাজ কল্যান পরিষদের মোঃ ইকবাল প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD