রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ইঞ্জিঃ মঞ্জুরুল হক:
আজ ২০শে নভেম্বর’২৬ রোজ জুমাবার, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নগরীর সাগরিকা মোড় থেকে জুমার নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরী (জোন-৫) এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের আগে সাগরিকা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পাহাড়তলী থানা জামায়াতের আমীর জনাব মোঃ নুরুল আলমের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান মেহমান ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হালিশহর থানা জামায়াতের আমীর জনাব ফখরে জাহান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আকবর শাহ থানা জামায়াতের আমীর জনাব অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, এফডিইবি থানা শাখার আমীর জনাব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সিবিএফ থানা সেক্রেটারী জনাব জনাব মোহাম্মদ রফিক, হালিশহর থানার সেক্রেটারী জনাব আবুল কালাম আজাদ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মোহাম্মদ ইউসুফ, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব এডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ শাহজাহান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “জুলাই সনদ অর্থাৎ গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। তাই জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”
এই সময় আরো উপস্থিত ছিলেন আকবর থানার সেক্রেটারী, রেজাউল করিম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আফসার উদ্দিন শাহীন, পাহাড়তলী থানা সেক্রেটারী জনাব আহসান উল্লাহ, হালিশহর থানা নায়েবে আমীর জনাব ড. শাহাদাত হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারী জনাব ইঞ্জিঃ মঞ্জুরুল হক, পাহাড়তলী থানার সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা এবিএম সুলাইমান সহ অন্যান্য থানা ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন