রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা “জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”– চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতারা পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট চউকের দ্বিতীয় দফা অভিযান: শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বোয়ালখালীতে সংবাদ সম্মেলন সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান

পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলমের সঙ্গে কোরীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম মহানগরে সুপেয় পানির সরবরাহ বাড়াতে ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ দুই প্রকল্পের সম্প্রসারণে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা চেয়েছে সংস্থাটি। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কোরীয় সরকারের প্রতিনিধিরা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আলোচনার কেন্দ্রে ছিল বোয়ালখালীর ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের ফেইজ-২ এবং কালুরঘাটের মোহরা পানি শোধনাগার প্রকল্পের সম্প্রসারণ। ভান্ডালজুড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে উৎপাদিত পানি চট্টগ্রাম মহানগরে সরবরাহের পরিকল্পনা করছে ওয়াসা। অন্যদিকে মোহরা প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে ওই প্রকল্পের পানি উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে সংস্থাটির।
চট্টগ্রাম ওয়াসার জন্য পানি উৎপাদন বাড়ানো এখন অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। নগরীর জনসংখ্যা ও আবাসন সম্প্রসারণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানির চাহিদা। ফলে বিদ্যমান পানি শোধনাগারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন সরবরাহব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ বাস্তবতায় ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের সম্প্রসারণকে গুরুত্ব দিচ্ছে ওয়াসা।
উল্লেখ্য, দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় বোয়ালখালীতে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করেছে চট্টগ্রাম ওয়াসা। সেই সহযোগিতার ধারাবাহিকতায় এবার প্রকল্পটির পরবর্তী পর্যায় এবং মোহরা প্রকল্পের সম্প্রসারণেও কোরীয় সরকারের অংশগ্রহণ প্রত্যাশা করছে সংস্থাটি।
বৈঠক শেষে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ‘কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন। কোরীয় সরকারের সহযোগিতায় ওয়াসা ইতোমধ্যে দক্ষিণ চট্টগ্রামে ভান্ডালজুড়ি প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমানে তারা আরও প্রকল্পে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।’
তিনি বলেন, ‘ওয়াসার পক্ষ থেকে ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের এক্সটেনশন নিয়ে আলোচনা করেছি। এ দুটি প্রকল্পে সহযোগিতার বিষয়ে কোরীয় সরকারের মনোভাব ইতিবাচক। আশা করছি, খুব শিগগিরই প্রকল্পগুলো নিয়ে কাজ শুরু করতে পারব। এগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে চট্টগ্রাম মহানগরে পানি সরবরাহ আরও বাড়বে। একই সঙ্গে ওয়াসার পানি উৎপাদন ও প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাও বৃদ্ধি পাবে।’
বৈঠকে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD