শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
রিপসার কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইসতিয়াক এ জামানের প্রধান অতিথিত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটির অফিশিয়াল রিপসা টিম ক্লাব ভিজিট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের পুলিশ অফিসার্স ক্লাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে পিডিজি ইসতিয়াক এ জামান তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটির ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে মানবসেবার অংশ হিসেবে পোলিও ফান্ডে ক্লাবটির উদার অবদান এবং জেলা পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার বিষয়টি তিনি গুরুত্বের সাথে তুলে ধরেন। পাশাপাশি সাংগঠনিক দক্ষতা, নতুন সদস্য সংযুক্তি এবং যথাসময়ে রোটারি ইন্টারন্যাশনাল ও বার্ষিক ডিউস পরিশোধের বিষয়ে ক্লাবটির অনন্য দৃষ্টান্তের প্রশংসা করে তিনি আগামী দিনের কার্যক্রমে নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ক্লাব প্রেসিডেন্ট (২০২৬–২৭) রোটারিয়ান নুসরাত জাহান পিএইচএফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র রোটারি ইনভোকেশন পাঠ করেন আইপিপি রোটারিয়ান তাহিয়া কবির।
ভিজিটে রিপসা টিমের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাডভাইজার পিপি সিদ্দিকুর রহমান, সিনিয়র স্পেশাল এইড ফেরদৌস আরা বেগম, কো-অর্ডিনেটর পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি কাজী হাসানুজ্জামান সান্টুসহ বিভিন্ন রোটারি ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি ক্যাপ্টেন আতাউর রহমান পিএইচএফ, রোটারিয়ান পিপি নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি মোনতাকা জামান কাপ্পি এমপিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. মুজিবুল মওলা, রোটারিয়ান সৈয়দ রওশন আনসার, রোটারিয়ান আরিফুল ইসলাম ও রোটারিয়ান সেলিনা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পিডিজি ইসতিয়াক এ জামানসহ রিপসা টিম ও ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
আপনার মন্তব্য লিখুন