বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম এ মন্নানঃ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বসবাসরত চট্টগ্রামের প্রবাসী ব্যবসায়ীদের সাথে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে মক্কার একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর সিনিয়র ম্যানেজার মোশারফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, মক্কা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আমান উল্লাহ আমান সমরকন্দি, ব্যবসায়ী মুহাম্মদ মুছা সিকদার, ডায়মন্ড সিমেন্টের পরিচালক এবিএম কামাল উদ্দিন, জিএম আবদুর রহিম, আরিফুল ইসলাম, সোহেল তালুকদার, ব্যবসায়ী নেতা আলহাজ্ব মাকসুদ আলম আলমদার, শেখ মো. সরওয়ার হোসেন, সাইফুল আলম সিকদার, আনিসুর রহমান মজুমদার, মো. ফারুক হোসেন, লায়ন মোহাম্মদ ইব্রাহিমসহ আগত ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর ডিলার বদরুল হাসান, ডিজিএম মোস্তাফিজুর রহমান, এজিএম শাহেদুল মোস্তফা, মো. আমান উল্লাহ চৌধুরী, ম্যানেজার মো. আতিকুর রহমান, কেএম শাহ ফরহাদ, সিনিয়র এক্সিকিউটিভ মো. সেলিম, সাংবাদিক শফিক আহমেদ সাজিব সহ প্রবাসী ব্যবসায়ীরা।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এমপি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। তাঁদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেম বাংলাদেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।
সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আল ফরহাদ বলেন, প্রবাসীদের স্বপ্নের নিরাপদ ও টেকসই আবাস নির্মাণে সর্বোচ্চ মানের সিমেন্ট সরবরাহের মাধ্যমে ডায়মন্ড সিমেন্ট আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD