শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
কাজী নাসের : হাওয়া লাগতে শুরু করেছে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে। বছরের শেষের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরেই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু করেছে সরকার। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সবার নজর ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দিকে। কে হবেন নগর পিতা ও কাউন্সিলর। এখন থেকে সেই হিসেব-নিকেশ শুরু হয়েছে। এবারের রিপোর্ট ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ড ওয়ারীকে নিয়ে।
ইতিমধ্যেই তোড় -জোড় ও গুঞ্জন শুরু হয়েছে কে এই ৩৮ নং ওয়ারী ওয়ার্ডে কাউন্সিলর পদে আসিন হতে চলেছেন। কে যোগ্য,কে মেধাবী,কে তাদের শহরের সমস্যা গুলো সমাধান করতে পারবেন, কে রাজপথের অতন্দ্র প্রহরী হিসেবে বিগত কঠিন সময়ে আন্দোলনে রাজপথে ছিলেন। অনেক প্রাথী থাকলেও ৩৮ নং ওয়ারী ওয়ার্ডের যোগ্য হিসেবে বিএনপি’র একনিষ্ঠ কর্মী মোহাম্মদ শরিফ হোসেনকে
কাউন্সিলর এর তালিকায় শীর্ষস্থানে রাখতে চান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের ওয়ারী বাসী।
সরে জমিনে দেখা যায়, এই ওয়ার্ডে সকল শ্রেণীর যেমন ডাক্তার, আইনজীবী, শ্রমজীবী, সাংবাদিকসহ সকল পেশার ও বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকের বসবাস। তারা জানান, মোহাম্মদ শরিফ হোসেন বিএনপির একজন ত্যাগী, নির্লোভ ও লড়াকু নেতা। তিনি ফ্যাসিস্ট সরকারের সময়ে রোশনালে পড়ে বেশ কয়েকবার জেল কেটেছেন। তাকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছে। এলাকাবাসী বলেন, পুলিশের ছোড়া গুলিতে শরিফ হোসেন এর একটি চোখ নষ্ট হয়েছে। তার পরেও সে দামেনি। রাজপথ কাঁপিয়েছেন। আন্দোলনের প্রথম সারিতে তাকে প্রতিনিয়ত দেখা যেত। এতো নির্যাতনের পরেও কর্মী সমর্থকদের সাথে থেকে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন। ওয়ারীবাসী এই ওয়ার্ডের উন্নয়নের জন্য শরীফ হোসেনকে যোগ্য কাউন্সিলর হিসেবে দেখতে চায়।

এ ব্যাপারে মোহাম্মদ শরীফ হোসেন এর অভিমত জানতে চাইলে তিনি বলেন, আমি জেল নির্যাতনের শিকার হয়েছি। তার পরেও রাজপথের আন্দোলনের কঠিন মুহূর্তে সবাইকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছি। নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে একটি চোখ হারিয়েছি।
কাউন্সিলর পদে প্রার্থিতা নিয়ে জানতে চাইলে শরীফ হোসেন বলেন, ৩৮ নং ওয়ার্ডের এলাকাবাসী যদি আমার উপর আস্তা রাখেন তাদের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা যদি আমার উপর থাকে তাহলে আমি ওয়ারী বাসীর পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো।
তিনি বলেন, সিদ্ধান্ত আসবে দল থেকে। দল যাকে মনোনয়ন দেবেন আমরা তার পাশে থাকবো। সারা জীবন বিএনপি’র রাজনীতি করেছি, আজীবন করে যাব।
এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন , ৩৮নং ওয়ার্ডে প্রায় দেড় লাখ লোকের বসবাস। সেখানে বিভিন্ন পেশার ও গোত্রের লোক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে এলাকায় উন্নয়ন ও বাংলাদেশ বিনির্মাণে তার নেওয়া পদক্ষেপ গুলো বাস্তবায়ন করতে হবে।

শরীফ হোসেন বলেন, আমি জানি ওয়ারীবাসীর দুঃখের কথা, সমস্যার কথা, রান্না ঘরে গ্যাস থাকে না, বৃষ্টি হলে ওয়ারিবাসি চলতে পারে না, অল্প বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থা অতি দুর্বল, তাই পানি সরতে দীর্ঘ সময় লাগে। বিগত সরকার এ নিয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। সমস্যা সমস্যাই রয়ে গেল। আল্লাহতালা আমাকে যদি ওয়ারীবাসীর সেবা করার সুযোগ দেন, আমার প্রথম এজেন্ডা হবে রান্নাঘরের গ্যাসের সমস্যা সমাধান করা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা এবং মাদকের স্পষ্টগুলোকে উৎখাত করা।
আপনার মন্তব্য লিখুন