শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

আমেরিকার বুকে ঋষিধামের জয়গান: স্বপ্নজয়ে ঐতিহাসিক অভিযাত্রা…….

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিনিধি :

সাত সমুদ্র তেরো নদীর ওপারে আমেরিকার মাটিতে এবার সগৌরবে বেজে উঠল বাংলাদেশের আধ্যাত্মিক ঐতিহ্যের সুর। আধ্যাত্মিক জগতের শিরমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিশ্বমঞ্চে বিরামহীন ছুটে চলছেন তাঁরই মানসপুত্র বিশ্বপরিব্রাজক শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ।
আগামী ২০২৬ সালের ২৩ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালীস্থ ঋষিধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা’। শ্রীগুরু সংঘের তত্ত্বাবধানে এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ-বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আয়োজিত হতে যাওয়া এই মহাযজ্ঞকে ঘিরে বিশ্বব্যাপী শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়।
এই আন্তর্জাতিক মহোৎসবকে সফল করতে এবং বিশ্বজুড়ে এর বার্তা পৌঁছে দিতে ঋষি অদ্বৈতানন্দ মিশন, আমেরিকা শাখার সহযোগিতায় মার্কিন মুলুকে আয়োজন করা হয় ‘বিশ্ব ভাতৃত্বে ঋষিধামের ঋষিকুম্ভ’ নামক এক বিশেষ প্রচার অভিযাত্রা। অনুষ্ঠানের পৌরহিত্য করেন স্বামী শুভানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে স্বামী শুভানন্দ পুরী বলেন, “ঋষিধাম কেবল একটি স্থান নয়, এটি আমার আধ্যাত্মিক চেতনার উৎস। গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েই আমি এই আলোর পথে পা বাড়িয়েছি। তাঁর স্বপ্ন ছিল ঋষিধামের কথা বিশ্ববাসী জানুক। সেই স্বপ্ন পূরণে শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আদর্শকে পাথেয় করে আমরা দেশ থেকে দেশান্তরে ছুটে চলছি। আধ্যাত্মিকতার এই পবিত্র মশাল নিয়ে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।”
আমেরিকায় আয়োজিত এই প্রচার অভিযাত্রায় উপস্থিত ছিলেন প্রবাসী অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। বিদেশের মাটিতে দেশের এই আধ্যাত্মিক মহাযজ্ঞের প্রচার সবাইকে আবেগাপ্লুত করে তোলে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি স্পষ্ট যে, ঋষিধামের মাহাত্ম্য এখন কেবল বাংলাদেশের বাঁশখালীতেই সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD