শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

এক দিনের মধ্যে করোনার রিপোর্ট দেওয়া হলে চট্টগ্রামে করোনা সংক্রমন রোগীর হার কমবে

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

চট্টগ্রামে করোনা পরীক্ষার ফলাফল, নমুনা সংগ্রহের ২৪ ঘন্টার মধ্যে সংশ্লি­ষ্টদের হাতে পৌছিয়ে দিয়ে করোনা সংক্রমনের হার কমানোর আহবান জানিয়ে এক বিবৃতি প্রদান করেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ।

বিবৃতিতে তিনি বলেন, দেশে করোনা চিকিৎসার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার কারনে গণবসতিপূর্ণ বাংলাদেশ সংক্রমন ও মৃত্যু ঝুকি কমাতে ইতিমধ্যে যথেষ্ট সাফল্য লাভ করেছে। আর অন্যদিকে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সম্মুখ সারির করোনা যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছে তা বিশেষভাবে প্রসংশার দাবী রাখে। করোনা যোদ্ধারা নিজের ও পরিবারের জীবন বাজি রেখে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এতে করে চিকিৎসা ব্যবস্থায় করোনা কিছুটা হলেও নিয়ন্ত্রনে রয়েছে।
তিনি বলেন, দেশের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন চট্টগ্রামেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু চট্টগ্রামে পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র না থাকায় নমুনা সংগ্রহের ২/৩ দিন পর করোনা রিপোর্ট হাতে পৌছে। এতে করে যেমন রোগীর চিকিৎসা নিতে দেরি হচ্ছে এবং রোগীর সংস্পর্শে এসে অন্যদেরও করোনা সংক্রমনের বাড়ছে। তাই করোনা পরীক্ষার ফলাফল, নমুনা সংগ্রহের এক দিনের মধ্যে দেওয়া গেলে এ হার অনেকাংশে কমে আসবে বলে তিনি উলে­খ করেন।
তিনি চট্টগ্রামে করোনা পরীক্ষার ফলাফল নমুনা সংগ্রহের ১ দিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও চট্টগ্রামে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
এছাড়াও তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ৮ উপজেলার যে কোন উপজেলায় একটি করোনা পরীক্ষাগার স্থাপন করার ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD