রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের মাঝে ছাতা বিতরণ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...



আইয়ুব আলী:
দেশব্যাপি চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক ম’ প্রতিষ্ঠিত ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’এর উদ্যোগে চলমান শরবত বিতরণ কর্মসূচির পাশাপাশি শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিরতণ করা হয়েছে। আজ মঙ্গলবার নগরীর বহদ্দারহাট পুলিশ বক্স চত্বর ও মুরাদপুর মোড়ে ছাতা বিতরণ কর্মসূচিতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সদস্যবৃন্দ, ট্রাস্টের কর্মকর্তা ও শাখা কমিটিরসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ২৫ এপ্রিল হতে ট্রাস্টের নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট চত্বর ও মুরাদপুর মোড়ে প্রতিদিন প্রায় আড়াই হাজার মানুষের মাঝে শরবত বিতরণ করা হচ্ছে এবং এই কার্যক্রম প্রচন্ড তাপদাহ চলা পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়াও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, বি.বাড়িয়া, ফটিকছড়ি উপজেলা, চন্দনাইশ উপজেলা, পটিয়া উপজেলা, রাউজান উপজেলা, হাটহাজারী উপজেলা, কর্ণফুলি উপজেলা, বোয়ালখালী উপজেলার শাখা কমিটিসমূহের উদ্যোগে এ পর্যন্ত আড়াই লক্ষাধিক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য শরবত ও ঠাণ্ডা পানীয় বিতরণ করা হয়। তাপদাহ শেষ না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শাখা কমিটিসমূহের উদ্যোগে এ কর্মসূচি চলমান থাকবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD