বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলভার গ্রামার স্কুলে ১৩ অক্টোবর২০২৬ প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা এবং প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রিন্সিপ্যাল নাজমা শিরীন ম্যাডামের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান স্যার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ আবিদ হোসেন স্যার এবং শ্রেণি শিক্ষিকাদের উপস্থিতিতে সভায় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, আচরণগত বিকাশ, শৃঙ্খলা ও দৈনন্দিন কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটিকে একটি যুগোপযোগী ও আধুনিক বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করা হয়।সভা শেষে আগামী ২০ অক্টোবর থেকে প্লে থেকে অষ্টম শ্রেণি (পর্যায়ক্রমে নবম-দশম শ্রেণি) পর্যন্ত নতুন ভর্তির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন