শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল :
আসন্ন ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী দলের দূঃসময়ের কান্ডারী, বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি এবং যুগ্ম আহবায়ক ও আমুচিয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক অভিভাবক জনাব ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল সাহেব আজ ৮ অক্টোবর ২০২৬ বোয়ালখালী উপজেলা যাচাই-বাছাই কমিটির নিকট তাঁর মনোনয়নফরম জমা দিয়েছেন।
এময় উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জনাব আবুল মুনচুর চৌধুরী, সাবেক সভাপতি জনাব আবু সিদ্দিক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জনাব ইউচুপ আলী, আমুচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মুসলিম উদ্দীন চৌধুরী, আমুচিয়া ইউনিয়ন পরিষদের বারবার নিবার্চিত সদস্য ও বিএনপি নেতা জনাব আবু জাফর তালুকদার, বিএনপি নেতা জনাব মোনায়েম চৌধুরী, বিএনপি নেতা জনাব রফিক আহমেদ, বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রোকন উদ্দীন, যুবদল নেতা মোঃ জসিম উদ্দীন, আমুচিয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম,
স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃ ইরফান, ফরহাদ ও আমুচিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আকিব সহ আমুচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন