বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আমার বাচ্চা মেয়েদের কেউ ইভটিজিং করবে, এটা মেনে নেওয়া হবে না : মেয়র শাহাদাত বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু জানাজা সম্পন্ন চট্টগ্রামে কথিত বড় ভাইদের প্রশ্রয়ে বেপরোয়া কিশোর গ্যাং চসিক নির্বাচন : শাহাদাত হেভিওয়েট প্রার্থী,নাজিমুরও কম নয়,চমক দেখাতে পারে ইসরাফিল দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত

বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু জানাজা সম্পন্ন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মোঃ তাজুল ইসলাম :
বোয়ালখালী পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু, র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, দক্ষিণজেলা বিএনপির আহবায়ক ইদ্রিছ মিয়া, যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, দক্ষিনজেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজি ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, উপজেলা জামায়তের আমির ডা. খোরশেদ আলম, নায়েবে আমির ডা. আবু নাছের, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের ছোটভাই মোহাম্মদ ইদ্রিছসহ নেতৃবৃন্দরা।

আবুল কালাম আবু ২০০৩ সালে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২০১৪ সালে বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন।
১৮ বছর ধরে তিনি জনপ্রতিনিধি হিসেবে কাজ করেন। এছাড়াও পৌরসভা বিএনপির সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
জানাজা নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলেয়া মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আলহাজ্ব অছিয়র রহমান আলকাদেরী।

জানাজার নামাজ শেষে পারাবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য,গত মঙ্গলবার(৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জটিল রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD