বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আমার বাচ্চা মেয়েদের কেউ ইভটিজিং করবে, এটা মেনে নেওয়া হবে না : মেয়র শাহাদাত বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু জানাজা সম্পন্ন চট্টগ্রামে কথিত বড় ভাইদের প্রশ্রয়ে বেপরোয়া কিশোর গ্যাং চসিক নির্বাচন : শাহাদাত হেভিওয়েট প্রার্থী,নাজিমুরও কম নয়,চমক দেখাতে পারে ইসরাফিল দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত

আমার বাচ্চা মেয়েদের কেউ ইভটিজিং করবে, এটা মেনে নেওয়া হবে না : মেয়র শাহাদাত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সিরাজুল হক : শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (৭ অক্টোবর) ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের রামপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ঘোষণা দেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের চলাচলের পথ দখল করে কোনো ব্যবসা বা অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না।
ফুটপাত দখল করেচ পক্ষ থেকে অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হবে।


মেয়র বলেন, আমি চাই না ফুটপাতে কেউ ব্যবসা করুক। ফুটপাতে ভ্যানগাড়ি বসিয়ে বিভিন্ন কিছু বিক্রি করুক। অনেক জায়গায় ফুটপাতের ওপর স্থায়ী স্থাপনাও করা হয়েছে। এগুলো সরিয়ে নিতে হবে। আমি অভিযান চালাব। আমার স্কুলের ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে হেঁটে স্কুলে আসতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের নিরাপত্তা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও এ বিষয়ে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ের আশপাশে কিশোর গ্যাং, সন্ত্রাসী ও ইভটিজারদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।মেয়র বলেন, আমার বাচ্চা মেয়েদের কেউ ইভটিজিং করবে—এটা মেনে নেওয়া হবে না। কিশোর গ্যাং ও ইভটিজারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রয়োজন হলে তাদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মেয়র বলেন, নগরে ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে।
কয়েক দিন জ্বর থাকার পরও অবহেলা না করে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। শরীরে লালচে র‌্যাশ দেখা দিলে, প্রেসার কমে গেলে, রক্তবমি হলে কিংবা পায়খানা ও প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।
চসিকের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের প্রসঙ্গে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত বিটিআই লার্ভিসাইড ব্যবহার করছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি কার্যকর ভূমিকা রাখছে।
এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে মেয়র বলেন, সকালের নাশতা না খেয়ে কোনো শিক্ষার্থী যেন বিদ্যালয়ে না আসে। ডিম, কলা ও দুধের মতো পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য সকালের নাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. সদস্য অ্যাডভোকেট মো. মফিজুল হক ভূঁইয়া, সাবেক মহিলা কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা অভিভাবক সদস্য জেসমিন খানম, অভিভাবক সদস্য দিদারুল আলম চৌধুরী ও রাশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রামপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আছেফুর রহমান ফারুকী।
অনুষ্ঠান শেষে মেয়র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিদ্যালয়ের ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
এর আগে সকালে ২৫ নং রামপুর ওয়ার্ডের রুপসা বেকারীর পেছনে বরফকল মোড়ে মশক নিধন কার্যক্রম ও ডেংগু মশার লাভা ধংস করার জন্য ক্রাশ প্রোগ্রাম শুভ উদ্বোধন করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এবং নতুন বাজারস্থ ওয়ার্ড কার্যালয়ের সিটি কর্পোরেশনের উচ্চ বিদ্যালয় এর তৃতীয় চতুর্থ তলার পুণ্য নির্মাণাধীন কাজে উদ্বোধন করেন। পাশে একটি কমিউনিটি সেন্টারে সিটি কর্পোরেশনের স্কুলের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর এর নেতা নেতৃবৃন্দ, হালিশর থানার নেতা নেতৃবৃন্দ, রামপুর ওয়ার্ড বিএনপি’র ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য মুরুব্বী বৃন্দ গণ উপস্থিত ছিলেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD