শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
উৎসবমুখর পরিবেশে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে যাচাই-বাছাই কমিটির নিকট মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত আমার বাচ্চা মেয়েদের কেউ ইভটিজিং করবে, এটা মেনে নেওয়া হবে না : মেয়র শাহাদাত বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু জানাজা সম্পন্ন চট্টগ্রামে কথিত বড় ভাইদের প্রশ্রয়ে বেপরোয়া কিশোর গ্যাং চসিক নির্বাচন : শাহাদাত হেভিওয়েট প্রার্থী,নাজিমুরও কম নয়,চমক দেখাতে পারে ইসরাফিল দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত

বোয়ালখালীতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালী:

বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহি অফিসার মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা,থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক চেয়ারম্যান,নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম,সাংবাদিক এসএম মোদাচ্ছের,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু আকতার,পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীলসহ,সাধারণ সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তিসহ সনাতনী সমাজের নেতৃবৃন্দ, বোয়ালখালী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,ফায়ার সার্ভিস প্রতিনিধি,আনসার ভিডিপি’র প্রতিনিধি, বোয়ালখালী উপজেলার বিভিন্ন সরকারী সংস্থার প্রধানগন, সাংবাদিক প্রতিনিধি,বোয়ালখালী পূজা উদযাপন কমিটির সভাপতি / সাধারণ সম্পাদক ও বোয়ালখালী তথা ৯৭ টি পূজা উদযাপন কমিটির সভাপতি / সাধারণ সম্পাদক সহ উপস্থিত।
সভায় বক্তারা উপজেলার শাকপুরা,গোমদন্ডী ফুলতল, গোমদন্ডী পৌরসভা সদর, এবং কানুনগোপাড়াসহ বিভিন্ন সড়কে সারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষ ও গাড়ীর যানজট স্বাভাবিক করা হবে।
পুজা মন্ডপ এর অভ্যন্তরে মাদক সেবন এবং যেকোন নেশা দ্রব্য সেবন,ইভটিজিং ও কিশোর গ্যাং যেকোনো অসামাজিক কর্মকান্ড থেকে বিরত ও প্রতিরোধ গড়ার প্রতি গুরুত্ব আরোপ করা হলো। বিভিন্ন পুজামন্ডপে সাংসদ এরশাদ উল্লাহ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা এবং জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকার কথা ব্যক্ত করেন সভায়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD