মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

সদারঙ্গ এর শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ :

শুক্রবার (২২আগষ্ট২০২৫) সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ এর নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামে । রুচিরা বড়ুয়ার সঞ্চালনায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন সদারঙ্গ এর সম্পাদক সমীর চক্রবর্ত্তী,নাট্যকার ও লেখক ওসমান গণি চৌধুরী, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
এরপর মূলপর্বে প্রথমে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করেন শিল্পী প্রমিত বড়ুয়ার শিষ্য চিন্ময় চৌধুরী। তাকে সহযোগিতা করেন তবলায় অমিত চৌধুরী দীপ্ত, তানপুরায় এনায়েত উল্লাহ সানি এবং হারমোনিয়ামে প্রমিত বড়ুয়া। এদিনের শেষ পরিবেশনা একক বেহালা বাদন। বেহালায় প্রথমে রাগ যোগ এবং পরে একটি ভজন পরিবেশন করেন শিল্পী শ্যামল চন্দ্র দাস এর শিষ্যা অপরাজিতা চৌধুরী। তাকে তবলায় সহযোগিতা করেছেন শিল্পী রাজিব চক্রবর্তী। নতুন প্রজন্মের প্রতিভাদের শ্রোতা-দর্শকের সামনে তুলে ধরবার সদারঙ্গের এই প্রয়াস যেন চলমান রাখা সহজতর হয় তার জন্য সবার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকুক এই কামনা করেছেন অনুষ্ঠানের আলোচকবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD