মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

শেষ দিনে চট্টগ্রাম প্যারেড ময়দানে বয়ান করবেন ড. মিজানুর রহমান আজহারি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম আবু তাহের :
চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে আজ বয়ান করবেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।
শুক্রবার (৩১ জানুয়ারি) চকবাজার প্যারেড ময়দানে পবিত্র কোরআনের তাফসির করবেন ড. মিজানুর রহমান আজহারি।
গত সোমবার (২৭ জানুয়ারি) পাঁচ দিনব্যাপী এ ঐতিহাসিক মাহফিল শুরু হয়। আয়োজকরা জানান, বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে মাহফিল সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সক্রিয় থাকবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চট্টগ্রামবাসীকে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ড. মিজানুর রহমান আজহারি লিখেছেন, চট্টগ্রাম বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি ঐতিহাসিক প্যারেড ময়দানে, ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম-এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।
এর আগে আয়োজকরা সংবাদ সম্মেলন করে জানান, তাফসির মাহফিল সফল করতে এন্তেজামিয়া কমিটি ও ১৯টি সাব-কমিটি নিরলস পরিশ্রম করছে। প্যারেড মাঠের মূল প্যান্ডেলে এবার মহিলা প্যান্ডেল রাখা হয়নি। মূল প্যান্ডেলে পুরুষ শ্রোতাদের বসার ব্যবস্থা, মেহমান ও সাংবাদিকদের বসার বিশেষ ব্যবস্থা, সেনিটেশন ব্যবস্থা, দর্শক-শ্রোতাদের মৌলিক প্রয়োজন ও চাহিদা পূরণের সহায়তায় প্রয়োজনীয় স্টল রাখা হয়েছে।
মহিলা শ্রোতাদের আসা যাওয়া বসা ও শুনার সহজ ব্যবস্থার উদ্দেশ্যে এবার মূল মাঠের দক্ষিণে মহসিন কলেজের মাঠ, কাজেম আলী হাই স্কুল ও গুলজার বেগম হাই স্কুলে এবং মূল মাঠের উত্তরে কিশালয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে মহিলা প্যান্ডেল রাখা হয়েছে। এ সব প্যান্ডেলে মহিলাদের বসার, শুনার ও প্রয়োজনীয় যথাসম্ভব সেনিটেশন ব্যবস্থা আছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD