সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

রমজানে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকবো ইনশাল্লাহ: আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম অতীতের ধারাবাহিকতায় ২০২৩ সালের পবিত্র রমজান মাসের শুরুতে আল্লূহর রহমত, মাগফেরাত ও নাজাতের উছিলায় চট্টগ্রাম নগরীর ২০০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ইফতার ও সেহেরীর জন্য দ্রব্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে পবিত্র রমজানে রোজাদার সেবা কর্মসূচির শুভ সূচনা করেন।
২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, সকাল থেকে দিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়। ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণের প্রাক্কালে উপস্তি রোজাদারদের উদ্দেশ্যে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, আল্লাহ­ তায়ালা আমাদের রোজাদার সেবা করার সুযোগ দেয়ায় শুকরিয়া আদায় করছি। এ সেবা কাল কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আল­াহর রহমত কামনা করে তিনি বলেন, আল্লাহ তায়ালা পবিত্র রমজানকে তিনভাগে বিভক্ত করে সুসংবাদ দিয়েছেন। রমজানের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফেরাত এবং শেষের ১০ দিন নাজাত-এর উছিলা হিসেবে আল­াহ তার বান্দাদের অবগত করেছেন। তিনি বলেন, সকল মুসলমানের জন্য রোজা পালন করা ফরজ একটি এবাদত। পবিত্র রমজান অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। তিনি সকলের নিকট দেশ জাতি, মুসলিম উম্মাহ, তার পরিবার পরিজন এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রোজাদারদের দোয়া কামনা করেন। তিনি বলেন, এই রমজানে আমরা সকলে দেশপ্রেম ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকবো ইনশাল্লাহ। এসময় আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম সহ রাজনৈতিক ও সমাজসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD