রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

ব্যয়বহুল মরণব্যাধি রোগ ক্যান্সার প্রসঙ্গে!

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...




মোহাম্মদ ওয়াসিম উদ্দিন পলাশ:
“ক্যান্সার”
আমাদের শরীর হলো অসংখ্য দেহকোষের সমষ্টি। দেহের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই কোষগুলি সৃষ্টি হয়, বৃদ্ধি পায় এবং পরিণত অবস্থা প্রাপ্ত হলে যথানিয়মে ধ্বংস হয়ে যায়। নতুন কোষ এই ধ্বংস হয়ে যাওয়া কোষগুলিকে পুনরায় প্রতিস্থাপিত করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের শরীরে কিছু জিনগত পরিবর্তন দেখা দেয়, যার ফলে দেহের এই সুনির্দিষ্ট নিয়ম ব্যাহত হয়। এই অবস্থায় পরিণত কোষগুলি ধ্বংস না হয়ে অনিয়ন্ত্রিত ভাবে দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এর ফলে শরীরে অসংখ্য অস্বাভাবিক কোষের সৃষ্টি হয়। এই অবস্থাকে সাধারণ ভাবে ক্যান্সার বলা হয়।
এই অতিরিক্ত অস্বাভাবিক কোষগুলি একত্রিত হয়ে এক ধরণের পিন্ড তৈরি করে, যা সাধারণ ভাবে টিউমার নামে পরিচিত। এই টিউমার থেকেই সাধারণত শরীরে ক্যান্সারের সূত্রপাত হয়। অনিয়ন্ত্রিত গঠিত এইসব কোষগুলির সমাহার বা টিউমার ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যান্সার যুক্ত এবং বিনাইন অর্থাৎ ক্যান্সার বিহীন—এই দুই প্রকার হতে পারে। তবে কিছু কিছু ক্যান্সার, যেমন লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এই ধরণের টিউমার বা অস্বাভাবিক কোষপিন্ড তৈরি হয়না।
ক্যান্সার শব্দটির আক্ষরিক অর্থ ব্যাপক। এর দ্বারা প্রকৃতপক্ষে প্রায় ১০০ রকম রোগ বোঝানো হয়। এই রোগগুলি শরীরের যে কোনো অংশেই আক্রমণ করতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রেই তা বিপজ্জনক, এমনকি প্রাণঘাতী পর্যন্ত হতে পারে।
আপাতদৃষ্টিতে বিপজ্জনক মনে হলেও, বর্তমানে ক্যান্সারের বিভিন্ন রকম উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি প্ৰচলিত রয়েছে। তবে কোন রোগীর ক্ষেত্রে কী ধরণের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হবে, সেই সিদ্ধান্ত সাধারণত ক্যান্সারের অবস্থান, প্রকৃতি বা কোন ধরণের ক্যান্সার, এবং ক্যান্সারের বর্তমান অবস্থা অর্থাৎ ক্যান্সার কোন স্টেজে রয়েছে তার ওপর নিভর্র করে। শরীরে ক্যান্সার কতখানি ছড়িয়ে পড়েছে তার ওপর ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নিরূপণ অনেকাংশে নি করে। সাধারণত বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসার জন্যই চিকিৎসকেরা সার্জারি বা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন। ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় থাকে, অর্থাৎ বেশি দূর ছড়িয়ে না পড়ে থাকে, তবে সার্জারি সাধারণত বিশেষ ভাবে কার্যকরী হয়। সার্জারি ছাড়াও কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি ইত্যাদিও ক্যান্সারের ক্ষেত্রে কার্যকরী হয়। বর্তমানে অনেক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ অঙ্কোলজিস্টরা নানা রকম অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যেমন হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড ড্রাগ থেরাপি ইত্যাদির সুপারিশ করে থাকেন। এছাড়াও বোন ম্যারো বা অস্থিমজ্জা প্রতিস্থাপনকে কিছু কিছু ক্যান্সারের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসেবে গণ্য করা হয়।
ক্যান্সার কেন হয়?
সাধারণত জিনগত অস্বাভাবিকতা এবং জিনের নানারকম ক্ষতির কারণে ক্যান্সারের প্রাদুর্ভাব হয়। এছাড়াও ক্যান্সার সৃষ্টিকারী নানারকম ক্ষতিকর পদাথের্র সংস্পর্শে আসার ফলেও ক্যান্সার হতে পারে। ক্যান্সারের উলে­খযোগ্য কারণগুলি হলো:
জৈবিক বা আভ্যন্তরীণ কারণ
বয়স: যদিও যেকোনো বয়সেই ক্যান্সার হতে পারে, তাও সাধারণ ভাবে বয়সকে ক্যান্সারের একটি প্রাথমিক শর্ত বলে মনে করা হয়। এর কারণ হল বেশির ভাগ ক্যান্সারের ঘটনাই বয়স বাড়ার সাথে সাথে দেখা যায়। ১০ জনের মধ্যে ৯ জন ক্যান্সার আক্রান্ত রোগীরই বয়স ৫০ বা তার উর্দ্ধে।
লিঙ্গ: সাধারণত নারীদের তুলনায় পুরুষদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যায়।
জিনগত ত্রুটি: লি-ফ্রাউমেনি সিনড্রোম থেকে হাড়ের ক্যান্সার, ব্রেস্ট বা স্তন ক্যান্সার, সফ্ট টিস্যু সারকোমা, মস্তিষ্কের ক্যান্সার, ইত্যাদি দেখা দিতে পারে। অন্যদিকে ডাউন সিনড্রোম নামক জিনগত অসুখ থেকেও নানারকম ক্যান্সার, যেমন লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার এবং টেষ্টিকুলার ক্যান্সার হতে পারে।
পরিবেশগত কারণ এবং ক্ষতিকর রাসায়নিক বিকিরণের সংস্পর্শে আসা
ইউ ভি রশ্মির বিকিরণ: সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা ইউ ভি রশ্মির সংস্পর্শে দীর্ঘকাল থাকলে মেলানোমা ও অন্যান্য নানা ধরণের ত্বকের ক্যান্সার হতে পারে।
রেডিয়েশন থেরাপি: ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশন থেরাপির সংস্পর্শে আসার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অন্য ধরণের ক্যান্সার হতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায়- ধরা যাক কোনো ব্যক্তির লিম্ফোমা নামক ক্যান্সারের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বুকে রেডিয়েশন থেরাপি দেওয়া হচ্ছে। এর থেকে পরবর্তীতে ওই ব্যক্তির ব্রেস্ট ক্যান্সার বা স্তনগ্রন্থির ক্যান্সার হতে পারে।
পেশাগত পরিবেশের কারণে সৃষ্ট ক্যান্সার
পেশার সূত্রে নানা ধরণের ক্ষতিকর রাসায়নিক পদাথের্র সংস্পর্শে দীর্ঘদিন থাকলে দেহের সাধারণ ডি এন এ-র গঠনে পরিবর্তন দেখা দিতে পারে, যার থেকে ক্যানসার হবার সম্ভাবনা থাকে।
কিছু ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন রেডিয়াম, অ্যাসবেস্টসের গুঁড়ো, টার বা আলকাতরা ইত্যাদির সংস্পর্শে থাকাও ক্যান্সারের একটি উলে­খযোগ্য কারণ।
জীবনযাপনের তারতম্যের ফলে সৃষ্ট ক্যান্সার
অতিরিক্ত ধূমপান থেকে নানা ধরণের ক্যান্সার হয়, যেমন ফুসফুস, ল্যারিংক্স বা স্বরযন্ত্র, মাথা, গলা ও ঘাড়, পাকস্থলী, ব্লাডার বা মূত্রথলি, কিডনি, অগ্ন্যাশয় এবং ইসোফগাস বা খাদ্যনালীর ক্যান্সার ইত্যাদি।
অত্যধিক মদ্যপানও ক্যান্সারের একটি অন্যতম কারণ। কিছু কিছু খাবার থেকেও ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। যেমন বারবিকিউ বা ঝলসানো মাংসে প্রচুর পরিমাণ ক্ষতিকর নাইট্রাইট ও পলি অ্যারোম্যাটিক পদার্থ উপস্থিত থাকে, যা থেকে ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে।
ব্যাকটেরিয়া ও ভাইরাসের ফলে সৃষ্ট ক্যান্সার
হরমোনের পরিবর্তন ও দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার ফলে উদ্ভূত ক্যান্সার
স্ত্রীদেহে ইস্ট্রোজেন হরমোনের মাত্রার তারতম্যের ফলে ইউটেরাসের ক্যান্সার হতে পারে
দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি এবং এইচ আই ভি সংক্রমণ থেকে কাপোসি সারকোমা, নন-হজকিন্স লিম্ফোমা ইত্যাদি ক্যান্সার হতে পারে।
ক্যান্সারের চিকিৎসা
আপাতদৃষ্টিতে বিপজ্জনক মনে হলেও, বর্তমানে ক্যান্সারের বিভিন্ন রকম উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি প্ৰচলিত রয়েছে। তবে কোন রোগীর ক্ষেত্রে কী ধরণের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হবে, সেই সিদ্ধান্ত সাধারণতঃ ক্যান্সারের অবস্থান, প্রকৃতি বা কোন ধরণের ক্যান্সার, এবং ক্যান্সারের বর্তমান অবস্থা অর্থাৎ ক্যান্সার কোন স্টেজে রয়েছে তার ওপর নিভর্র করে। শরীরে ক্যান্সার কতখানি ছড়িয়ে পড়েছে তার ওপর ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নিরূপণ অনেকাংশে নিভর্র করে। সাধারনতঃ বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসার জন্যই চিকিৎসকেরা সার্জারি বা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন। ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় থাকে, অর্থাৎ বেশি দূর ছড়িয়ে না পড়ে থাকে, তবে সার্জারি সাধারনত বিশেষ ভাবে কার্যকরী হয়। সার্জারি ছাড়াও কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি ইত্যাদিও ক্যান্সারের ক্ষেত্রে কার্যকরী হয়। বর্তমানে অনেক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ অঙ্কোলজিস্টরা নানা রকম অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যেমন হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড ড্রাগ থেরাপি ইত্যাদির সুপারিশ করে থাকেন। এছাড়াও বোন ম্যারো বা অস্থিমজ্জা প্রতিস্থাপনকে কিছু কিছু ক্যান্সারের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসেবে গণ্য করা হয়।

ক্যান্সার ব্যয়বহুল চিকিৎসা : চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটি প্রাণঘাতী ও ব্যয়বহুল রোগ, ভুক্তভোগীদের মতে যে পরিবারে একজন ক্যান্সার রোগী আছে, সেই পরিবার ক্রমান্বয়ে অর্থনৈতিক, শারীরিক,ও মানসিক ভাবে ধীরে ধীরে নিঃস্ব হচ্ছে এবং হবে হওয়াটাই স্বাভাবিক! অনেক পরিবার জমিজামা ভিটেমাটি বিক্রি করে বাইরে ঘরভাড়া নিয়ে জীবনযাপন করছেন! এমনকি চিকিৎসার জন্য নেয়া সুদের টাকা ও পরিশোধ করছেন অনেকে!একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশে দিন দিন ক্যান্সার রোগী বেড়েই চলছে যা ভাবিয়ে তুলেছে ক্যান্সার বিশেষজ্ঞদের।
অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থায়, অসচেতনতা, বিশেষ করে খাবারে ভেজাল এবং নোংরা পরিবেশ এর জন্য দায়ী মনে করছেন ক্যান্সার বিশেষজ্ঞরা। নিরবে বংশ বিস্তার করে এই মরণঘাতী ক্যান্সার, রোগীরা বুঝে উঠার আগেই শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে পড়ে কোন লক্ষণ ছাড়াই! ভুক্তভোগী ও জনসাধারণের ভাবনা আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠী, যেখানে দুই বেলা দুই মুঠো আহারের ব্যবস্থাতেই আমাদের বেলা ডুবে যায়, তাই এই চিকিৎসার ব্যয়ভার বহন করা আমাদের জন্য অতি কষ্টসাধ্য ব্যাপার। যদি আমাদের রাষ্ট্রপ্রধান কিংবা সংশি­ষ্ট ব্যক্তিবর্গ অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়,বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তাহলে হয়তো আমরা পৃথিবীতে আরেকবার বাঁচার স্বপ্ন দেখতে পারি অন্যদের মত।
লেখক :মোঃ মোহাম্মদ ওয়াসিম উদ্দিন পলাশ, ঈদগা , হালিশহর, চট্টগ্রাম।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD