সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল এর বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত উন্নয়নের সুযোগ পেলে ২৫ নং রামপুর ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রুপান্তর করবো : দিদারুল আলম নেভি বোয়ালখালী পৌরসভার ৪১ কোটি সাড়ে ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু

আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচনী সারা পড়ে গেছে। সবখানে আলোচনা চলছে তাদের সুখ দুঃখের নেতা কে হবেন! কোন নেতা তাদের ডাকে সাড়া দেবেন! বোয়ালখালী উপজেলার ৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদেও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এলাকার মাটি ও মানুষের নেতা দুঃসময়ের বিএনপির ত্যাগী নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নাম সবার মুখে মুখে। ইতিমধ্যে আমুচিয়াবাসী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আহ্বানে বেশ কয়েকটি মতবিনিময় সভায় উপস্থিত থেকে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেছেন। কিভাবে আমুচিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। তাই আমুচিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন নির্বাচন ও নির্বাচন পরবর্তী কাঠামো তুলে ধরেছেন।
এখানে তার নির্বাচনী প্রতিশ্রুতি ও কাঠামো হুবহু তুলে ধরা হলো:-

প্রিয় এলাকাবাসী,
আসসালামু আলাইকুম/নমস্কার/আদাব,
আসন্ন ইউপি নির্বাচনে আপনাদের সেবক হিসেবে চেয়ারম্যান পদে আমি(ইঞ্জিনিয়ার ইকবাল) প্রার্থী হচ্ছি। দুর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব এলাকা গড়াই আমার প্রধান লক্ষ্য। আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট দিয়ে আমাকে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিন।
আমার মূল প্রতিশ্রুতিসমূহ:
•স্বচ্ছতা ও জবাবদিহিতা: কোনো প্রকার স্বজনপ্রীতি বা দুর্নীতি নয়, ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া।

•নাগরিক অধিকার: জন্মনিবন্ধন, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করা।

•অবকাঠামো উন্নয়ন: রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন।

•নিরাপদ ও পরিচ্ছন্ন সমাজ: মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং এলাকার যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করা।

আমি আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আসুন, সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন গড়ে তুলি।
আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী—
জনাব ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল
আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী,
০৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ                বোয়ালখালী, চট্টগ্রাম।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD