মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

বর্ষীয়ান রাজনীতিক নোমানের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে সকাল ৬টায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু।
তিনি বলেন, আবদুল্লাহ আল নোমান স্যার বাসায় ইন্তেকাল করেন। সেখান থেকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, আজকে (মঙ্গলবার) চট্টগ্রাম আসার কথা ছিল। আজকে (মঙ্গলবার) ও আগামীকাল (বুধবার) চট্টগ্রামে বিএনপির একাধিক কর্মসূচিতে অংশ গ্রহণ করার কথা ছিল।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে জুমা নগরের জমিয়তুল ফালাহ মসজিদ এবং বাদে আসর রাউজান গহিরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে বর্ষীয়ান রাজনীতিক আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থগিত করা হয়েছে মঙ্গলবারের অনুষ্ঠিতব্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশ।
প্রসঙ্গত, ১৯৯১ সালে নগরের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD