মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

জেলা প্রশাসকের নিকট বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ’র স্মারকলিপি প্রদান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ :

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে অদ্য ৩মার্চ ২০২৪ বুধবার সকাল ১১ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে জেলা প্রশাসকের কাছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ভসতবিটা জায়গা জমিগুলো উদ্ধার করে আগামী প্রজন্মের জন্য বিপ্লবী ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর করার জন্য স্মারক লিপি প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাস্টার অঞ্জন কান্তি চৌধুরী, কবি সঞ্চয় কুমার দাশ, সহ—সভাপতি মাস্টার অজিত কুমার শীল, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য সুনিল দাশ, বিপ্লবী পরিবারের সদস্য প্রবীর দাশগুপ্ত, পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, নিখিল ভট্টাচার্য। স্মারকলিপি প্রদানকালে তাৎক্ষণিক পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভৌমিক দু:খ প্রকাশ করে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামানকে বলেন, জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের বাড়ি ঘর জায়গা জমিগুলো সরকারি ভাবে উদ্ধার করা হলেও একই সাথে প্রাণদানকারী বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের বাড়িঘর জায়গা—জমিগুলো এখনো রক্ষা করা হয়নি। তিনি আরো উল্লেখ করে বলেন চট্টগ্রাম কারাগারে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের নামে একটি ভবন ও ঐতিহাসিক নিদর্শন ফাঁসির মঞ্চে আত্মজীবনী ও ম্যুরাল সংযুক্ত আছে। পরিশেষে উল্লেখ করেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে ৭নং পৃষ্ঠার ২৪ নং অনুচ্ছেদে উল্লেখ আছে—বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমন্ডিত স্মৃতি নির্দশন বস্তু বা স্থান সমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD