রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

২৮ কোটি টাকা ব্যয়ে চসিকের ৬ তলা নগর ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আইয়ুব আলী :

ভিত্তি প্রস্তর স্থাপনের ১৪ বছর পর নির্মাণ কাজ শুরু হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) নগর ভবনের।

আজ সোমবার আন্দরকিল্লায় নগর ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, রুমকি সেন গুপ্ত প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন চসিকের মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।

চসিক সূত্রে জানা যায়, তিনটি বেইজমেন্টসহ ১৮ তলা (২ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গফুট) নগর ভবন হচ্ছে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৮০৭ টাকা। ৫৩ দশমিক ৪৫ কাঠা (৩৮ হাজার ৪৯০ বর্গফুট) জায়গায় শোর পাইল হবে ৩২০টি। ১৯ হাজার ৭৭০ বর্গফুটের বেইজমেন্ট হবে তিনটি। ১৪ হাজার ২১৪ বর্গফুটের ৩টি ফ্লোর। পার্কিং করা যাবে ১৬০টি।

২০২৫ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে মেসার্স তাহের ব্রাদার্স, মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড (জেভি)।

২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD