মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

চাঁন্দগাও হামিদ চরে সন্ত্রাসীদের হামলায় নিহত ১,আহত ১০

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম এ মন্নান :
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন হামিদ চর এলাকায় কর্নফুলী নদীর পাড়ে রিং রোডের পাশে অবস্থিত কর্নফুলী রিভার ভিউ রেষ্টুরেন্টে একদল স্থানীয় সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে গত কাল রাত অনুমান ১২,৩০ সময় রেষ্টুরেন্টে হামলা চালায়। এ সময় রেষ্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে এলোপাথাড়ি আক্রমণ করতে থাকে। তাদের হামলায় ঘটনাস্থলে রেস্টুরেন্টের ম্যানেজার মোঃ রিয়াদ (১৯)নিহত হয়। সন্ত্রাসীদের হামলায় রেস্টুরেন্টের মালিক ইকবাল হোসেনের গাড়ী ভাংচুর করে। তাদের উপর এলোপাথাড়ি হামলায করে অন্তত ৮/১০জনকে গুরুতর আহত করে। আহতদের মধ্যে ৪/৫ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।আহত আবুল কাশেম সহ বেশ কয়েকজন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।এই সন্ত্রাসী হামলার ঘটনায় হামিদ চর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুচ ছালাম ও পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা।

উল্লেখ্য যে, রিভার ভিউ রেষ্টুরেন্ট মালিকের পিতা আলহাজ্ব মোঃ ইউসুফ সওদাগর হামিদচর এলাকায় মাদক,চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে এলাকাবাসীদের সাথে নিয়ে প্রতিবাদ করায় এই ঘটনার সুত্রপাত হয় বলে জানা যায়।খুনী-সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান এলাকাবাসী।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD