মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

চন্দনাইশে মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের মতবিনিময়ে উপদেষ্টা ফরিদা আখতার

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সৈয়দ শিবলী ছাদেক কফিল:
সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ১২ জুলাই শনিবার চন্দনাইশ উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে তিনি বলেন- আমাদের দেশে হাস-মুরগি, গবাদিপশু ও মাছ উৎপাদনে কীটনাশকের ব্যবহার যতটুকু সম্ভব কমাতে হবে। প্রান্তিক পর্যায়ে খামারিদের মাঝে নিরাপদ উৎপাদনের বিষয়ে সচেতনতা তৈরিতে মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর- চট্টগ্রামের পরিচালক ড. মো. আতিয়ার রহমান, বিভাগীয় মৎস্য দপ্তর- চট্টগ্রামের পরিচালক মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।
মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ মহোদয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান ও থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফয়সাল।
এতে তথ্য অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিটিভি-বেতারসহ স্থানীয় সাংবাদিক, স্থানীয় খামারি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে ধারণ করে” চন্দনাইশ উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও মৎস্য দপ্তর কাজ করে যাচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নিরাপদভাবে দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদন নিশ্চিত করা হলে জনগণের প্রয়োজনীয় আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং সেক্ষেত্রে মানুষের চিকিৎসার প্রয়োজন অনেকটাই কমে যাবে।
এসময় তিনি সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশের পথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমানে খামারিরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল সংকট থাকলেও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তারা নিরলসভাবে চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এতে অনেক খামারি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD