সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

চট্টগ্রামের একুশে বইমেলায় ‘রোড টু সাকসেস’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিনিধি:

চট্টগ্রামের একুশে বইমেলায় রায়হান আজাদ প্রণীত ‘রোড টু সাকসেস’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জিমনেশিয়াম প্রাঙ্গণে। আজ ২১ ফেব্রুয়ারি-২০২৩ (মঙ্গলবার) বিকাল ৫ টায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশিষ্টজনদের উপস্থিতিতে অত্যন্ত সুন্দর আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান সালফি পাবলিকেশন্স।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন’র সেক্রেটারি জেনারেল এডভোকেট জিয়া হাবীব আহসান। এ সময় তার সঙ্গে ছিলেন নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ফাউন্ডার ও সেক্রেটারি লায়ন মো: মুজিবুর রহমান, লেখক ও গবেষক প্রফেসর ড. একেএম শাহেদ, কথাশিল্পী, গ্রন্থকার ও কবি মাহবুবুল মাওলা রিপন, উদ্যোক্তা ও আবৃত্তিশিল্পী মাহবুবা সুলতানা শিউলি, সমাজসেবী ও সাহিত্যানুরাগী মাহমুদুল হাসান, নজরুল হোসেন শোকরিয়া, কবি সাজেদ ইকবাল, আলমগীর ইমন প্রমুখ।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপুর সভাপতিত্বে ও সালফি পাবলিকেশন’র স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম মাসুম’র পরিচালনায় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বই পড়া এবং বই উপহার দেয়ার মানসিকতা সৃষ্টি করতে হবে। বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যার সঙ্গে পার্থিব কোনো সম্পদের তুলনা চলে না। পার্থিব জীবনের সম্পদগুলো ধ্বংস হয়ে যায়। কিন্তু বইয়ের অর্জিত সম্পদ ধ্বংস হয় না; বরং ভবিষ্যৎ জীবনে উন্নতি ঘটানোর মাধ্যম হিসাবে কার্যকর ভূমিকা রাখে। বই হলো সংস্কৃতি, সভ্যতা ও যোগাযোগের অন্যতম বাহন। বই এক শতাব্দী থেকে অন্য শতাব্দীতে জ্ঞানকে বহন করে নিয়ে যায়। বক্তারা বইটি বহুল প্রচার এবং বিপণন কামনা করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD