মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :


চট্টগ্রাম জুড়ে গ্যাস সরবরাহে বিপর্যয় সৃষ্টি হয়েছে। আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ আকস্মিকভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজারের মহেশখালিতে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে এ বিপর্যয় সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ২টা থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এর ফলে একইসময়ে চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কেজিডিসিএল’র বিপণণ বিভাগের উপ মহাব্যবস্াপক (দক্ষিণ) প্রকৌশলী অনুপম দত্ত বলেন, ‘এলএনজি টার্মিনালে টেকনিক্যাল ফল্টের কারণে গ্যাস সরবরাহ বন্ধ আছে। মেরামতের কাজ শুর“ হয়েছে। আশা করছি, দ্র“ততার সঙ্গে এ সংকটের সমাধান হবে।’
আকস্মিক গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গৃহস্ালি খাতের গ্রাহকেরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।
নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা গৃহিণী বলেন, ‘গত তিনমাস ধরে গ্যাসের কষ্টে আছি। ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টাও চুলায় গ্যাস থাকে না। এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রাতেও ছিল না। হোটেল থেকে এনে ভাত খেতে হয়েছে। সকালে নাস্তাও করতে পারিনি।’
আসকার দিঘীর পাড়ের বাসিন্দা সিতারা শামীম সারাবাংলাকে বলেন, ‘কখনও ভোর ৬টায়ও চুলায় গ্যাস পাই না। কখনও আসে সন্ধ্যায়। রাত ১২টায়ও আসে। এত ভোগান্তিতে আর কখনোই পড়িনি। এখন শুনছি, পুরো চট্টগ্রামে গ্যাসের সাপ­াই নেই। আমাদের দুর্ভোগ নিয়ে কারও মাথাব্যাথা নেই।’
জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তফা নঈম জানান, গ্যাসের অভাবে রান্না না হওয়ায় গত (বৃহস্পতিবার) রাতে পরিবারের সদস্যরা বিস্কুট ও খেজুর খেয়ে কাটিয়েছেন। সকালেও গ্যাস না থাকায় হোটেলে নাস্তা আনতে গিয়ে দেখেন, মানুষের দীর্ঘ লাইন। তখন জানতে পারেন, চট্টগ্রামসহ কেজিডিসিএল’র আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
কেজিডিসিএল’র প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ বিভাগের এক কর্মকর্তা জানান, চট্টগ্রামে মহেশখালীর এলএনজি টার্মিনাল ছাড়া বিকল্প কোনো উৎস থেকে গ্যাস সরবরাহের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ভাসমান দুটি টার্মিনাল থেকে পাওয়া প্রায় ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস নিয়মিত গ্রাহকদের সরবরাহ করে থাকে কেজিডিসিএল।
এর মধ্যে একটি টার্মিনাল জর“রি সংস্কার কাজের জন্য গত অক্টোবরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এজন্য গত তিনমাসেরও বেশিসময় ধরে চট্টগ্রামে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ১৭ জানুয়ারি সেটি ফেরত এসেছে। সেটি পুন:স্াপন করতে গিয়ে যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হওয়ায় সরবরাহে বিপর্যয় তৈরি হয়েছে।
কেজিডিসিএল’র সবচেয়ে গুর“ত্বপূর্ণ গ্রাহক হিসেবে বিবেচনা করা হয় শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র এবং চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিকে। এ তিনটি খাতে গ্যাসের প্রয়োজন প্রায় ১২০ থেকে ১২৫ মিলিয়ন ঘনফুট। আরও ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস বাকি গৃহস্ালি ও শিল্পখাতে সরবরাহ করে কেজিডিসিএল।
সংশি­ষ্টরা জানান, বৃহস্পতিবার রাত থেকে গৃহস্ালির পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা, শিল্প কারখানা, সিএনজি স্টেশন, হোটেল-রেস্টুরেন্টেও গ্যাস সরবরাহ বন্ধ আছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রামে গ্যাস সরবরাহ শুর“ হয়নি ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD