শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
এম এ মন্নান:
আমুচিয়া মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান,আমুচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দা সাজিয়া এমদাদ এর স্বামী সৌদি আরব প্রবাসী বিশিষ্ট দানবীর এমদাদুল ইসলামের পক্ষে আমুচিয়া ইউনিয়নের সকল মসজিদের খতিব,ইমাম, মোয়াজ্জিন,ও তারাবির নামাজ পড়ানো হাফেজদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ সভা বোয়ালখালী উপজেলার কালাইয়ার হাট সিকদার বাড়ি আল্-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গত ২ এপ্রিল মঙ্গলবার বাদে জোহর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল বশরের সভাপতিত্বে নিকাহ রেজিস্টার ও কাজী শাহী এমরান কাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সাংবাদিক মনজুর মোর্শেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক একুশের বাণী পত্রিকার সহকারী সম্পাদক এম এ মন্নান, মাওলানা আবদুল জলিল, মাওলানা কারী জামাল হোসাইন, মাওলানা তাজুল ইসলাম , আল্ ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নাছির উদ্দিন,সাংবাদিক আবু নঈম প্রমুখ, অতিথিরা বক্তব্যে বলেন সকল মুসলিমদের জন্ম থেকে শেষ বিদায় বেলায় আলেম ওলামাগনদের প্রয়োজন হয়। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে সমাজে আলেম ওলামারা অবহেলিত তাই সমাজের সকল বিত্তবানদের আলেম ওলামাদের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশ্ব উম্মাহর শান্তি কামনায় করে মিলাদ,কিয়াম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্ ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, গাউছিয়া তৈয়বিয়া আজিজিয়া মাদ্রাসার সহ সুপার আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম রহিমী,দোয়া মাহফিল শেষে উপস্থিত খতিব, ইমাম, মোয়াজ্জিন,হাফেজদের মাঝে অতিথিরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
আপনার মন্তব্য লিখুন