রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

আবাসন খাতে বড় সমস্যা নতুন বৈষম্যমূলক ড্যাপ : হাজী দেলোয়ার হোসেন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

কাজী এম এ নাসের :
আগামী ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি নগরীর রেডিসন ব্লু তে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম’ ফেয়ার-২০২৫। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম ও সিএমপি কমিশনার হাসিব আজিজ।
এবারের চট্টগ্রাম ফেয়ারে ৪২ টি স্টল থাকছে। এই ফেয়ারে রিহ্যাব সদস্যদের মধ্যে ২টি গোল্ড স্পন্সর, ১৪টি কো-স্পন্সরসহ আরও ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি এবং ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ৫ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
আজ মঙ্গলবার রিহ্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, চট্টগ্রামবাসীর আবাসনের পাশাপাশি চট্টগ্রামে আসা পর্যটকদের আবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রিহ্যাব। ২০০৬ সালের অক্টোবরে কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম রিহ্যাব জোনাল অফিসে। এর পর থেকে বন্দরনগরী চট্টগ্রামে নান্দনিক ও পরিকল্পিত নগরায়ন রূপান্তরের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রিহ্যাব। তিন দশকের বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করছে রিহ্যাব প্রতিষ্ঠান
সমূহ। ইতিমধ্যে অনেক নাগরিকের মৌলিক অধিকারের স্বপ্ন সফল হয়েছে। প্রায় সাড়ে ৩ লাখ পরিবার নিজ ফ্ল্যাটের মালিক হয়েছেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় ১৫%। অর্ধকোটির অধিক শ্রমিকের উপর নিভর্রশীল ২ কোটি লোকের অন্নের যোগান দিয়েছে। তিনি বলেন আবাসন খাতে বড় সমস্যা নতুন বৈষম্যমূলক ড্যাপ।
আমরা রিহ্যাবের পক্ষ থেকে দ্রুত ড্যাপ সংশোধন করে ২০০৮ এর বিধিমালা কার্যকর করার দাবি জানাচ্ছি। প্রতি উপজেলায় গুচ্ছ আকারে ২৫ থেকে ৩০ তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করার জন্য সরকারের পক্ষ থেকে রিহ্যাব সদস্যদের সহযোগিতা করলে গ্রামে বসবাস করেও আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা ভোগ করা যাবে। এবারের রিহ্যাব ফেয়ার জমজমাট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাব সদস্য সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহাম্মদ, মোহাম্ম মাঈনুল হাসান, রেজাউল করিম, মোহাম্মদ জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, নূর মোহাম্মদ, আশীষ রায় চৌধুরী, এস এম আদিবুল হুদা প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD